ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

ইবি প্রতিনিধি:
২৫ এপ্রিল ২০২৬, ১৯:১৪
আপডেট  : ২৫ এপ্রিল ২০২৬, ১৯:১৫

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সম্পাদক জুয়েল রানা, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটির সভাপতি সাকিব আসলাম, সম্পাদক রবিউল আলম সহ অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, মামলা গ্রহণ, আইনগত ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয় থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম বলেন, ২২ ও ২৩ এপ্রিল সাংবাদিকদের ওপর হেনস্তা ও অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এমনকি শাহবাগ থানার ভেতরেও এই হামলা হওয়া নিরাপত্তা ব্যবস্থার বড় প্রশ্ন তোলে। তিনি এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে বহিষ্কার করতে হবে এবং ক্যাম্পাস সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ছাত্র সংগঠনের সহযোগিতা প্রয়োজন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও তাদের বহিষ্কার করতে হবে।

তিনি আরো বলেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হলেও তার পরিণতি ভালো হয়নি। একই পথে চললে ভবিষ্যতেও এর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি স্পষ্টভাবে জানান, সত্যের পক্ষে সাংবাদিকদের কলম কখনো থামবে না। হামলায় জড়িতদের দ্রুত সংগঠন থেকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান তিনি। পাশাপাশি দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলা মানেই গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, বরং সত্য ও ন্যায় তুলে ধরার জন্য কাজ করেন। তাদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে।

তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনামলেও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং এর পরিণতি দেশবাসী দেখেছে। একই পথে হাঁটলে একই পরিণতি এড়ানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। হামলায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং রাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীন সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও শিবিরের উত্তেজনার মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের কিছু নেতাকর্মীদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১০ সদস্য হামলার শিকার হন।

আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই

ন্যার পূর্বাভাস দিবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা

বাংলাদেশের মতো বন্যাপ্রবণ দেশে আগাম বন্যার পূর্বাভাস প্রদান সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে তথ্য-উপাত্তের

ঢাবির একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক সুদীপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগের সব

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে ‘ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ’ শীর্ষক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করার আহ্বান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম

দেশের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে: সংসদে চিফ হুইপ

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

বকেয়া পাওনা ও ৫ শতাংশ সুবিধা আদায়ে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার