ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

আমার বার্তা অনলাইন:
৩০ এপ্রিল ২০২৬, ১৭:৫৭

আমেরিকা ও ইরানের মধ্যে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমেরিকার সঙ্গে দেশটির ‘সখ্য’ বৃদ্ধি পায়। ফলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রেও পাকিস্তানের অগ্রণী ভূমিকা ছিল- এ কথা ট্রাম্প নিজেই জানিয়েছিলেন।

তবে সম্প্রতি ইরানকে রাশিয়া, চীন এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের জন্য ৬টি স্থলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে পাকিস্তান। বিশ্লেষকদের মতে, এ ঘটনায় ইসলামাবাদ আমেরিকা ও ইরানের সঙ্গে ‘দ্বৈত আচরণ’ করছে।

এরই মধ্যে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজ়াই ইসলামাবাদকে ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন।

এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ডেরেক জে গ্রসম্যানের মতে, ইরানকে এসব স্থলপথ ব্যবহারের অনুমতি দিয়ে পাকিস্তান ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার ‘বিরোধিতা’ করছে।

তার মতে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে চান, সেখানে পাকিস্তানের এই পদক্ষেপ সেই কৌশলকে দুর্বল করে দিচ্ছে। কারণ, এই অনুমতির ফলে তেহরান মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে তুলনামূলকভাবে নির্বিঘ্নে তেল বাণিজ্য চালিয়ে যেতে পারবে।

উল্লেখ, মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে ইসরায়েল। দেশটি পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে।

আমার বার্তা/এমই

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ-চোরাচালান ঠেকাতে এক নজিরবিহীন ও বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। যেসব এলাকায় ভৌগোলিক

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন

হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র আরও কিছু দেশকে সঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করার আহ্বান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম