ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

​সরাইল প্রতিনিধি:
৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৮ বছরের এক শিশুকে রক্তাক্ত ও গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধারের ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এটি কোনো হামলা বা অপরাধমূলক ঘটনা নয়, বরং খেলার সময় দুর্ঘটনাবশত রডের আঘাতে শিশুটি আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় রাহাত মিয়া (৮) নামে এক শিশুকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় হাঁটতে দেখেন স্থানীয়রা। তার গলার ক্ষত দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাহাত উপজেলার সৈয়দটুলা পশ্চিম পাড়া গ্রামের আসাদ আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির গলার ক্ষত বেশ গভীর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই সরাইল থানা পুলিশ তদন্তে নামে। সরাইল থানার ওসি (তদন্ত) মোঃ জহিরুল ইসলাম তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

​তদন্তে জানা যায়, রাহাত বিকেলে সৈয়দটুলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছিল। একপর্যায়ে বল আনতে গিয়ে স্কুলের দেওয়ালে থাকা রডের সঙ্গে লেগে তার গলা কেটে যায়। আহত হওয়ার পর বাবার ভয়ে সে বাড়িতে না গিয়ে পাঠানপাড়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরাঘুরি করছিল। ওই সময় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়। কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি।

২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নামছে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে

ইলিশের পোনা জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে পদ্মা-মেঘনাসহ

জমি ও নেশার টাকা নিয়ে দ্বন্দ্বে দাদিকে হত্যা, নাতি গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও নেশার টাকার জেরে আয়েশা খাতুন (৭০) নামে এক

নবীনগরে মুক্তিযোদ্ধা মনিরুল হক মনিরে'র মৃত্যুবার্ষিকী

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের বিশিষ্ট সমাজ সেবক  মুক্তিযোদ্ধা মরহুম মনিরুল হক মনিরের ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ ৩০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশের প্রথম ধাপেই চমক

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?

বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম: স্বাস্থ্যমন্ত্রী  

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক 

চট্টগ্রামে ৭০-৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে: প্রতিমন্ত্রী

জিডিপিতে বিমা খাতের এত কম অবদান গ্রহণযোগ্য নয়: রুমিন ফারহানা

ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

আমাদের অধিকার খর্ব করবেন না, সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

শেয়ারবাজারে লুটপাটের সুযোগ আর হবে না: সংসদে অর্থমন্ত্রী

ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা সেই দুই পুলিশ সদস্য শাস্তির মুখে

ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের প্রধানদের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট