ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

জমি ও নেশার টাকা নিয়ে দ্বন্দ্বে দাদিকে হত্যা, নাতি গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
৩০ এপ্রিল ২০২৬, ১১:০০

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও নেশার টাকার জেরে আয়েশা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই নাতি জসিম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন ওই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। গ্রেপ্তার জসিম উদ্দিন মৃত মহিদুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা দাদি-নাতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে আয়েশা খাতুনের স্বামী তাকে তালাক দিয়ে চলে যান। একমাত্র ছেলে মারা যাওয়ার পর নাতি জসিম উদ্দিনকে তিনি নিজের কাছে লালন-পালন করেন। জসিমের মা পরবর্তীতে অন্যত্র বিয়ে করে সেখানেই মৃত্যুবরণ করেন। বড় হয়ে জসিম বিয়ে করে আলাদা বসবাস শুরু করলেও পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন।

এদিকে আয়েশা খাতুনের নামে থাকা জমির কিছু অংশ জসিম চাষাবাদ করতেন। তবে জমি লিখে দেওয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়দের ধারণা, আত্মীয়দের কাছে জমি চলে যাওয়ার আশঙ্কা থেকে জসিম দাদির ওপর চাপ সৃষ্টি করতেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, জসিম উদ্দিন মাদকাসক্ত এবং এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত। নেশার টাকার জন্য প্রায়ই দাদির কাছে টাকা চাইতেন। ঘটনার দিনও টাকা ও জমি নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তিনি ধারালো দা দিয়ে দাদিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, জসিম আগে দাদির দেওয়া নিজের অংশের জমি বিক্রি করে ফেলেছিলেন। পরে তার মায়ের অংশ হিসেবে থাকা জমি ফেরত চেয়ে দাদির ওপর চাপ সৃষ্টি করছিলেন। এসব বিষয় নিয়েই তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার পর স্থানীয়রা জসিমকে ধরার চেষ্টা করলেও তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগোতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়ে পুলিশ।

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৮ বছরের এক শিশুকে রক্তাক্ত ও গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধারের ঘটনার প্রকৃত

২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নামছে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে

ইলিশের পোনা জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে পদ্মা-মেঘনাসহ

নবীনগরে মুক্তিযোদ্ধা মনিরুল হক মনিরে'র মৃত্যুবার্ষিকী

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের বিশিষ্ট সমাজ সেবক  মুক্তিযোদ্ধা মরহুম মনিরুল হক মনিরের ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ ৩০

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

ভারী বৃষ্টির কারনে  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে অসংখ্য বড়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের অধিকার খর্ব করবেন না, সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

শেয়ারবাজারে লুটপাটের সুযোগ আর হবে না: সংসদে অর্থমন্ত্রী

ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা সেই দুই পুলিশ সদস্য শাস্তির মুখে

ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের প্রধানদের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

পবিত্র কাবার নিদর্শন দিয়ে দ্বীপে ‘মসজিদ’ গড়েছিলেন এপস্টেইন

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নামছে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে

গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকাতে শুরু করেছে ইসরায়েল

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের দাম ১২০ ডলার ছাড়াল

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই