ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযানে ১০০ জন আটক

আমার বার্তা অনলাইন
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১২

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোরগ্যাং, চাঁদাবাজ ও ছিনতাই দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১০০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত আদাবর এবং মোহাম্মদপুরে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত ১০টা থেকে মধ্য রাত ২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

ডিসি আরও জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারী যাতে কোনভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে কোনো অপরাধী চক্র বা সংঘবদ্ধ চক্র যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে, সেদিক লক্ষ্য রেখে আমরা অভিযান অব্যাহত রাখব বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ সময় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মেট্রোরেলে অনুমতি ছাড়া ভিডিও ও কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

রাজধানীর প্রতিটি মেট্রো স্টেশন এলাকায় অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিংবা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড: মূল সন্দেহভাজন সিয়াম আটক

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন সিয়ামকে

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং-এর লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়েছে র‌্যাব-২ ও ভোক্তা

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ

চাঁদপুরের কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদুল হারামে এতিম শিশুদের নিয়ে শায়খ সুদাইসের ইফতার

মায়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সিমেন্ট-খাদ্যপণ্যসহ ১৯ জন আটক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে লাল গোলাপ তুেল দিলেন শফিক রেহমান

হাইকোর্টে ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

গাজীপুরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আমরা সড়ক খাতে জবাবদিহিতা আনার চেষ্টা করছি: সেতুমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালো মিয়ানমার ও আরাকান আর্মি প্রধান

বাংলা ভাষা-সাহিত্য একদিন বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

জুলাই-আগস্ট হত্যা: জামিন পেলেন সাবেক এমপি বদি

আ.লীগের সাব-রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ করা সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযানে ১০০ জন আটক

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

কংগ্রেসের ২ মুসলিম নারী সদস্যকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি ট্রাম্পের