ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা চলতি বছরে নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৮

গত বছর রিটজনিত আইনি জটিলতায় স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলতি বছরই আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

কোরবানির ঈদের আগেই প্রশ্নপত্র প্রস্তুত করে বছরের মাঝামাঝি সময়ে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এবার সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেনসহ) উভয় ধারার শিক্ষার্থীদের জন্য একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জুনিয়র ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘একই দেশের নাগরিক হিসেবে সবারই এই পরীক্ষায় অংশ নেওয়ার অধিকার রয়েছে। তাই সরকারি ও বেসরকারি উভয় ধারার শিক্ষার্থীদের জন্য অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কোরবানির ঈদের আগেই প্রশ্নপত্র প্রস্তুত করা হবে এবং বছরের মাঝামাঝি সময়ে এই পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে।’

শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে বৃত্তি বণ্টনে একটি নির্দিষ্ট অনুপাত নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং ২০ শতাংশ বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।

বৃত্তির আর্থিক কাঠামো তুলে ধরে তিনি জানান, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে পাবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পাবে। আগামী বছর থেকে বৃত্তির এই পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না। সবাই যেন সমান সুযোগ পায়, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি করবে।

উল্লেখ্য, গত বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় আইনি জটিলতা তৈরি হয়। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় বিষয়টি আদালতে গড়ায় এবং হাইকোর্ট এক আদেশে পরীক্ষাটি সাময়িকভাবে স্থগিত করেন।

আমার বার্তা/এমই

৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি পেলো ৬৮ হাজার ৭৬৮ শিক্ষার্থী

দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র অষ্টম, দাখিল অষ্টম, এবতেদায়ী পঞ্চম এবং জেএস ও জেড

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতির বিষয়টি রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ৮২ জন কর্মচারীকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা

দীর্ঘ এক যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার

মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রা প্রেসক্লাবে ইফতার মাহফিল

রমজানের তাৎপর্য নিয়ে লায়ন্স ক্লাবের আলোচনা সভা

কূটনীতিকদের পরিবারকে ইসরায়েল-লেবানন ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

সাভার-আশুলিয়া সিটি কর্পোরেশন: প্রশাসনিক রূপান্তর ও নাগরিক প্রত্যাশা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বৈঠক

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন চায় সাধারণ মানুষ

গণভোটের রায় বাস্তবায়নে দেরি, রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি

প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মেরে রক্তাক্ত করেন ট্রাকচালক

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হবে: বাণিজ্যমন্ত্রী

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গরীবের সোহরাওয়ার্দী হাসপাতাল

আওয়ামী লীগের সুবিধাভোগী তুহিন বিএনপি সাজতে মরিয়া

১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় মোজাম্মেল হক মুন্না