ই-পেপার সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩

শাহজালালে কার্গো টয়লেট থেকে ৩৮ কোটি টাকার সোনার বার উদ্ধার

আমার বার্তা অনলাইন
২৯ মার্চ ২০২৬, ১০:৩৭
আপডেট  : ২৯ মার্চ ২০২৬, ১৫:০৯

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে এক যৌথ অভিযানে এসব সোনার বার উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৪৮ রাত আনুমানিক ৯টা ৮ মিনিটে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগেই নজরদারিতে রাখা হয়।

অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উড়োজাহাজটির কার্গো হোল্ডে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে কার্গো হোল্ডের ভেতরে থাকা টয়লেটের প্যানেল খুলে সুকৌশলে লুকানো অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন দাঁড়ায় ১৭ দশমিক ৭৮৪ কেজি। বর্তমান বাজারমূল্যে এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরে উদ্ধার হওয়া সোনার বারগুলো বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এভিয়েশন সিকিউরিটি (এভসেক) জানিয়েছে, যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

আমার বার্তা/এমই

আপন রূপে ফিরছে ঢাকা, সকাল থেকেই সড়কে অফিসগামী মানুষের ভিড়

ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের টানা ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী সাধারণ মানুষ। ফলে কর্মদিবসের

তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত

রাজধানীর তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইমন (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি ও স্বাধীনতা দিবসের বিরতি কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরছে রাজধানী

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে ‘নবীন ফ্যাশনস’ নামের একটি দোকানে পাঞ্জাবি বিক্রির বিশেষ অফারকে কেন্দ্র করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি অফিস তালাবদ্ধ সেবা বঞ্চিত নবীনগরের সাধারণ মানুষ

২০০৮ থেকে ক্রীড়াঙ্গনের দুর্নীতি-অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

ইরানে ইসরায়েলি হামলা ও মার্কিন সেনা সমাবেশে চাপে মধ্যস্থতাকারী পাকিস্তান

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না হয়ে মূল্যবান সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম: নাহিদ

অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র

সমাজকল্যান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাক্ষাৎ