ই-পেপার সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৯ মার্চ ২০২৬, ১৮:২২
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে | সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার ও সক্ষমতা বাড়াতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এরই অংশ হিসেবে পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাওয়া হয়েছে।

রোববার (২৬ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ফরাসি রাষ্ট্রদূতকে স্বাগত জানান। অন্যদিকে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, উচ্ছৃঙ্খল জনতা বা মব (Mob) নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমন, পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি, র‍্যাবের সংস্কার ও পুনর্গঠন, ফরেনসিক খাতে সহযোগিতা, পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি এবং সহযোগিতার নতুন ক্ষেত্র শনাক্তকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পুলিশ সংস্কারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি। তবে এই উন্নয়ন রাতারাতি সম্ভব নয়; আমরা ধারাবাহিক বা পর্যায়ক্রমিক উন্নয়নের মাধ্যমে একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দুর্বল থাকায় তারা মব নিয়ন্ত্রণে সফল হতে পারেনি। তবে বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো মবের ঘটনা ঘটেনি। সরকার কোনো ধরনের মব বা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে না। তবে রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিক উপায়ে জনদুর্ভোগ সৃষ্টি না করে সভা-সমাবেশ ও গণতান্ত্রিক মতপ্রকাশ করতে পারবে।

র‍্যাবের সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেকোনো রাষ্ট্রীয় কাঠামোতে একটি এলিট ফোর্সের প্রয়োজনীয়তা রয়েছে। র‍্যাবের নাম সংশোধন এবং বিদ্যমান জনবল ও লজিস্টিকসকে (সরঞ্জাম) কাজে লাগিয়ে আইনি পর্যালোচনার মাধ্যমে এই ফোর্সটিকে কার্যকরভাবে রাখা হবে।

এ সময় ফরাসি রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চায়। সহযোগিতার নতুন ক্ষেত্র শনাক্ত করে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, ফ্রান্স ইতিমধ্যে সিআইডির ফরেনসিক ল্যাবের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার পদক্ষেপ নিয়েছে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ফরাসি রাষ্ট্রদূতের কাছে দাঙ্গা প্রতিরোধ পুলিশের (অ্যান্টি রায়ট ট্রুপ) সক্ষমতা বাড়াতে দেশটির কারিগরি সহযোগিতা কামনা করেন। এ লক্ষ্যে তিনি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে ফ্রান্স দূতাবাসের সঙ্গে সভা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া ফ্রান্স দূতাবাস থেকে আইজিপি, বিজিবি, কোস্টগার্ড ও আনসার মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের যে অনুমতি চাওয়া হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা অনুমোদন করে চিঠি দেওয়া হয়েছে বলে মন্ত্রী রাষ্ট্রদূতকে অবহিত করেন।

আমার বার্তা/এমই

২০০৮ থেকে ক্রীড়াঙ্গনের দুর্নীতি-অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

বিগত ২০০৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

আসন্ন পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার।  রোববার (২৯ মার্চ) বেলা

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, নারীদের ক্ষমতায়নের জন্য চালু হয়ে গেছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম।

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

মালয়েশিয়া শ্রমবাজার কুক্ষিগত রেখে ধ্বংস করার মূল হোতা ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি অফিস তালাবদ্ধ সেবা বঞ্চিত নবীনগরের সাধারণ মানুষ

২০০৮ থেকে ক্রীড়াঙ্গনের দুর্নীতি-অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

ইরানে ইসরায়েলি হামলা ও মার্কিন সেনা সমাবেশে চাপে মধ্যস্থতাকারী পাকিস্তান

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না হয়ে মূল্যবান সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম: নাহিদ

অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র

সমাজকল্যান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাক্ষাৎ