ই-পেপার সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩

ইরানে ইসরায়েলি হামলা ও মার্কিন সেনা সমাবেশে চাপে মধ্যস্থতাকারী পাকিস্তান

আমার বার্তা অনলাইন:
২৯ মার্চ ২০২৬, ১৯:১৫
পাকিস্তানের ডি ফ্যাক্টো নেতা ফিল্ড মার্শাল আসিম মুনির। ফাইল ছবি

ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বাহিনীর তীব্র বোমাবর্ষণ এবং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রচেষ্টায় কালো ছায়া ফেলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখন চরম চাপের মুখে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ খবর জানা গেছে।

দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা পাকিস্তান নিজের নিরপেক্ষ অবস্থান কাজে লাগিয়ে একটি আলোচনার ক্ষেত্র তৈরির চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের কোনও সংঘাতে সরাসরি পক্ষ না হওয়া এবং দেশে কোনও মার্কিন সামরিক ঘাঁটি না থাকায় ইসলামাবাদ নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। পাকিস্তানের ডি ফ্যাক্টো নেতা ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সুসম্পর্ক এবং গত দুই বছরে তেহরানের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা এই উদ্যোগকে গতি দিয়েছে।

পাকিস্তানি কর্মকর্তাদের মতে, শান্তি আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। গত শুক্রবার ইসরায়েল ইরানের দুটি বড় ইস্পাত কারখানা, বেসামরিক পারমাণবিক স্থাপনা এবং দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এই হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরিপন্থি। ট্রাম্প কূটনীতিকে সুযোগ দিতে বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের কথা বলেছিলেন। ইসলামাবাদের আশঙ্কা, এ ধরনের হামলা আলোচনাকে লাইনচ্যুত করতে পারে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোদি বলেন, ‘ইরানের মূল চাওয়া হলো যুদ্ধের অবসান এবং ভবিষ্যৎ হামলার নিশ্চয়তা। তবে ট্রাম্পের কথার ওপর আস্থা রাখা কঠিন। তিনি একজন যুক্তিবাদী নন, বরং খেয়ালি।’

আলোচনার অন্যতম অমীমাংসিত বিষয় হলো হরমুজ প্রণালি। ইরান চায় এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকুক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বললেও ট্রাম্প যৌথ নিয়ন্ত্রণের ইঙ্গিত দিয়েছেন।

কূটনৈতিক তৎপরতা বাড়াতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। এছাড়া তুরস্ক, মিসর, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা রবি ও সোমবার ইসলামাবাদে এক বৈঠকে বসছেন। এই চার দেশ মুসলিম বিশ্বে একটি নতুন জোট হিসেবে আবির্ভূত হচ্ছে, যাদের সামরিক ও অর্থনৈতিক শক্তি বিশাল। তবে পর্দার আড়ালে সৌদি আরব ইরানের ওপর হামলা অব্যাহত রাখার পক্ষপাতি বলে গুঞ্জন রয়েছে।

তেহরান সরাসরি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বসতে নারাজ। পাকিস্তান দুই পক্ষের প্রতিনিধিদের আলাদা ঘরে রেখে পরোক্ষ আলোচনার পরিকল্পনা করছে। ইরান এর আগে স্টিভ উইটকফ বা জ্যারেড কুশনারের মতো প্রতিনিধিদের ওপর অনাস্থা জানালেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে সায় দিয়েছে। ভ্যান্সও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করে ফেলেছে।

শান্তি আলোচনার পেছনে পাকিস্তানের নিজস্ব স্বার্থও রয়েছে। গত বছর সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে ইসলামাবাদ। এর ফলে রিয়াদ যুদ্ধে জড়ালে পাকিস্তানকে তাদের পক্ষে যোগ দিতে হতে পারে। কিন্তু ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া জনগোষ্ঠীর দেশ হওয়ায় পাকিস্তান কোনোভাবেই এই যুদ্ধে জড়াতে চায় না।

এরই মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছে। এই সামরিক শক্তি বৃদ্ধি শান্তি আলোচনার পথে নতুন শঙ্কা তৈরি করেছে।

আমার বার্তা/এমই

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

নেপালের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র (বালেন) শাহ তাঁর প্রথম মন্ত্রিসভা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চলতি সপ্তাহে কয়েকটি দাবি তুলে ধরেন ইরানের একজন

ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ প্রশমিত করার লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের

জ্বালানি সংকট ঠেকাতে যেসব পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি অফিস তালাবদ্ধ সেবা বঞ্চিত নবীনগরের সাধারণ মানুষ

২০০৮ থেকে ক্রীড়াঙ্গনের দুর্নীতি-অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

ইরানে ইসরায়েলি হামলা ও মার্কিন সেনা সমাবেশে চাপে মধ্যস্থতাকারী পাকিস্তান

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না হয়ে মূল্যবান সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম: নাহিদ

অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র

সমাজকল্যান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাক্ষাৎ