ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

কাজী নজরুল ইসলাম ও হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে আজ বিশেষ সভা

​নিজস্ব প্রতিবেদক:
২০ জুন ২০২৬, ১৩:০৬
আপডেট  : ২০ জুন ২০২৬, ১৩:০৯

​আজ ২০ জুন শনিবার, সাহিত্যের অবিসংবাদিত কণ্ঠস্বর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘জাতীয় উত্তরনী সংসদ’।

​রাজধানীর বাংলামোটরের ‘সংস্কৃতি বিকাশ কেন্দ্র’-এর চতুর্থ তলায় আজকের এই স্মরণানুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে এই আয়োজনটি। আয়োজকরা জানিয়েছেন, হোটেল কন্টিনেন্টালের পশ্চিমে সাকুরা বারের পাশেই পেট্রোল পাম্পের সাথেই মাজারের গলি দিয়ে পরিবাগের এই ”সংস্কৃতি বিকাশ কেন্দ্রে” তারা তাঁদের শ্রদ্ধা নিবেদন সহ দেশের বিভিন্ন স্তরে স্ব- স্ব পেশায় অবদানের ব্যক্তিদেরকে সংবর্ধনা প্রদান করবেন।

​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং সুরের জাদুকর হেমন্ত মুখোপাধ্যায়—আমাদের জাতীয় সংস্কৃতির প্রাণ। তাঁদের কালজয়ী সৃষ্টি ও মানবিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আজকের এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।” অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি দেশের নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বরেণ্য গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

​এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি জনাব আবু তারিখ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাষা সৈনিক রফিকুজ্জামান, বিশিষ্ট কবি রেহানা সুলতানা, সার্ক কালচারাল সোসাইটির কার্যকরী সভাপতি এ টি এম মমতাজুল করিম এবং সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট লেখক জ. ই. বুলবুলসহ আরও অনেকে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর ও বিশিষ্ট সমাজসেবিকা হেলেন এ নাসরিন।

অনুষ্ঠানটি সফল করতে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট কবি ও সংগঠক মো. গোলাম রব্বানী এবং সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল। আয়োজক কমিটির পক্ষ থেকে সংস্কৃতিমনা সকল ব্যক্তিবর্গকে বিকেল ৫টা ৩০ মিনিটে এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য বাংলা ভাষার এই দুই কালজয়ী দিকপালের স্মরণে আয়োজিত আজকের এই অনুষ্ঠানটি সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা।

আমার বার্তা/এমই

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের

নজরুল ও হেমন্ত স্মরণে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

​বাংলা সাহিত্যের অবিসংবাদিত কণ্ঠস্বর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী

শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে ‘অটো সজল’কে (৩১) তিন সহযোগীসহ গ্রেফতার

মিছিল থেকে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আটক ৩ জন

রাজধানীর মহাখালীতে আন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপিতে ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, বাড়ানো হবে ফি: আইনমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক

বাবা দিবসে সন্তানের চোখে বাবা

ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

সরিয়ে দেওয়া হলো সিলেটের ডিসি সারওয়ার আলমকে

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

যেভাবে গুম করা হয়েছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

আঞ্চলিক ‘অ্যাভিয়েশন হাব’ হতে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার

ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

ঋণের বোঝা নিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ