ই-পেপার রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
ইসলামি লেখক ফোরাম মতবিনিময় অনুষ্ঠিত

‘লেখালেখিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কনটেন্ট পরিহার করতে হবে’

তানভিরুল হক আবিদ
০৩ অক্টোবর ২০২৬, ১৯:১০
আপডেট  : ০৩ অক্টোবর ২০২৬, ১৯:১৮

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আয়োজনে ফোরাম সদস্যদের সদ্য প্রকাশিত বইপরিচিতি এবং লেখক-প্রকাশক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব চত্বরে ইসলামি বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে এ সভা হয়।

ফোরাম সভাপতি আমিন ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকীব মাহমুদের সঞ্চালনায় এতে লেখকদের পক্ষে উপস্থিত ছিলেন নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক ও লেখক মাওলানা লিয়াকত আলী, বরেণ্য লেখক গদ্যশিল্পী মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি মুনীরুল ইসলাম, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির ও আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব প্রমুখ।

প্রকাশকদের পক্ষে উপস্থিত ছিলেন মাকতাবাতুল আযহারের স্বত্বাধিকারী ওবায়েদুল্লাহ আযহারী, রুহামা পাবলিকেশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, মাকতাবাতুল ইসলামের প্রকাশক আহমাদ গালিব, মুহাম্মদ পাবলিকেশনের প্রকাশক আবদুল্লাহ খান, মাকতাবাতুল খিদমাহের প্রকাশক আবদুল মান্নান প্রমুখ।

‘কেমন লেখক চাই, কেমন প্রকাশক চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে লেখকরা প্রকাশকদের আরও দায়িত্বশীল, একনিষ্ঠ ও লেখকদের রয়্যালিটি যথাসময়ে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, প্রকাশকদের মাধ্যমে লেখকদের পাঠকের কাছে পৌঁছাতে হয়। পাঠকের সঙ্গে লেখকদের সংযোগ করে দেওয়ার কারিগর প্রকাশকরা। প্রকাশকরা লেখকদের প্রতি যত্নশীল এবং যথাযথ মর্যাদা দিলে লেখকরা লেখালেখিতে আরও আগ্রহী হবেন।

তরুণ লেখকদের সৃজনশীল বই প্রকাশে প্রকাশকদের প্রতি বিশেষ আহ্বান জানান লেখককরা।

প্রকাশকরা লেখকদের প্রতি ভালো কনটেন্ট বাছাই, লেখার গুণগত মান উন্নত করা এবং যত্ন নিয়ে বই লেখার আহ্বান জানিয়ে বলেন, এখন লেখকদের কেউ কেউ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতায় কনটেন্ট লিখছেন। এটা নিয়ে প্রকাশকদের ঝামেলায় পড়তে হয়। বাজারে থাকা টপিকে অনেকে বই লিখছেন, সেখান থেকে লেখকদের বেরিয়ে আসতে হবে। প্রতিটি পৃষ্ঠায় যেন পাঠককে পরিতৃপ্ত করে, সেই মনন নিয়ে বই লিখতে হবে।

বক্তারা লেখক ও প্রকাশকদের সম্পর্ককে আরও আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ করার প্রতি জোর দেন।

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী

ঝংকার ললিতকলা একাডেমির ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝংকার ললিতকলা একাডেমির ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নৃত্য ও সঙ্গীত মিলনায়তনে

চ্যানেল আই ২৮ বছরে উদযাপনে বর্ণিল আয়োজন

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে-এই স্লোগানকে বুকে ধরে ২৮ বছরে পা রাখল দেশের অন্যতম

চেতনার মশাল সাহিত্যের কাগজ 'শামাদান'

আবদুল্লাহ আফনান, আফফান লাবীব ও মাহমুদুল হাসান সম্পাদিত শামাদান। যাকে আমাদের সাহিত্যচর্চা বলে অভিহিত করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লেখালেখিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কনটেন্ট পরিহার করতে হবে’

তরুণদের সরলপথে চলতে ইসলামের নির্দেশনা

নিখোঁজ শিশুউদ্ধারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

প্রাণীর চোখে পৃথিবী ও আমাদের ভবিষ্যৎ

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার

৫বছরে প্রায় দ্বিগুণ এলপিজির দাম, তবুও নির্ধারিত দামে মিলছে না বাজারে  

দখল, হামলা ও চাঁদাবাজির ছায়া: ঘটনার পর নয়, আগেই কেন নয় ?          

বিশ্ব প্রাণী দিবস আজ

পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না: আখতারুজ্জামান

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

ভেঙে পড়েছে গণপূর্তের চেইন অব কমান্ড, প্রকৌশলীদের মাঝে চরম অসন্তোষ

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

এক দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

ইলিশ আহরণে বিরত রাখতে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১৬৫৭ টন চাল বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

সেনা নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে পারমানবিক জ্বালানি