ই-পেপার রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ইয়েমেনে সামরিক অভিযানে ১৫৪০ হুথি যোদ্ধা হতাহত

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৬, ১১:১২

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৪৭৪টি বিমান হামলা ও নির্ভুল সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এসব অভিযানে ১ হাজার ৫৪০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করছেন তারা।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানান, হুথিদের অবস্থান, সামরিক গতিবিধি, রসদ সরবরাহ এবং সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়। এতে যুদ্ধবিমান, ড্রোন, গোলন্দাজ ইউনিট, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে।

মুখপাত্র দাবি করেন, অভিযানগুলোর মধ্যে সবচেয়ে তীব্র লড়াই হয়েছে তাইজ ফ্রন্টে। সেখানেই বেশিরভাগ হুথি যোদ্ধা হতাহত হয়েছেন। এছাড়াও অভিযানে হুথিদের ২১৬টি সামরিক যান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি বাহিনী।

ইয়েমেনি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সৌদি জোট ইয়েমেনের রাজধানী সানা, সাদা, তাইজ, হাজ্জাহ, আমরান এলাকা থেকে শুরু করে কিতাফ, আল-জাওফ, মারিব, আল-বাইদা, লাহজ ও সাদাসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়েছে।

সৌদি বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে ইয়েমেনের হুথিরা। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী সানা, সাদা, তাইজ, হাজ্জাহ, আমরান ও ইব প্রদেশের বিভিন্ন এলাকায় ৯৪টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হুথিরা দাবি করছেন, এসব হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা। এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। হামলায় এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছেন তারা।

হুথিদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে সৌদি বাহিনী অন্তত ১ হাজার ৩৫০ বার হামলা চালিয়েছে।

ক্ষমতা দখল, আঞ্চলিক আধিপত্য বিস্তার এবং লোহিত সাগরের কৌশলগত জলপথ নিয়ন্ত্রণের লড়াইকে কেন্দ্র করে ইয়েমেনে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনীর লড়াইয়ে দেশটি চরম মানবিক সংকটে পড়েছে। বর্তমানে ইয়েমেনি বাহিনী ও সৌদি জোটের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের সংঘাত এবং তাইজসহ বিভিন্ন অঞ্চলে তীব্র সংঘর্ষের ফলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। - সূত্র: আল-জাজিরা

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বিশ্বের ছয়টিরও বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ

হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা করছে সৌদি আরব, পাশে ৩ দেশ

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি সমন্বিত সামরিক অভিযানের পরিকল্পনা করছে সৌদি আরব। লোহিত সাগরের

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  শনিবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায়

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে গত কয়েক দিনে ১০ হাজারের বেশি ইসরায়েলি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লেখালেখিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কনটেন্ট পরিহার করতে হবে’

তরুণদের সরলপথে চলতে ইসলামের নির্দেশনা

নিখোঁজ শিশুউদ্ধারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

প্রাণীর চোখে পৃথিবী ও আমাদের ভবিষ্যৎ

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার

৫বছরে প্রায় দ্বিগুণ এলপিজির দাম, তবুও নির্ধারিত দামে মিলছে না বাজারে  

দখল, হামলা ও চাঁদাবাজির ছায়া: ঘটনার পর নয়, আগেই কেন নয় ?          

বিশ্ব প্রাণী দিবস আজ

পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না: আখতারুজ্জামান

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

ভেঙে পড়েছে গণপূর্তের চেইন অব কমান্ড, প্রকৌশলীদের মাঝে চরম অসন্তোষ

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

এক দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

ইলিশ আহরণে বিরত রাখতে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১৬৫৭ টন চাল বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

সেনা নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে পারমানবিক জ্বালানি