ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিষেধাজ্ঞার আগের দিন শেষ সময়েও ইলিশের খোঁজে ছুটছেন জেলেরা

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ১২:৩৩
আপডেট  : ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩৮

ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ সংরক্ষণে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় ভোলার দুই লক্ষাধিক মৎস্যজীবী। তবে শেষ মুহূর্তটুকু কাজে লাগাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইলিশ শিকারিরা। এদিকে সচেতনতামূলক প্রচারণা আর কঠোর নজরদারির মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর করতে আশাবাদী মৎস্য বিভাগ।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আজ শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রি ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গত ২৪ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুসারে আজ মধ্যরাত পর্যন্ত জেলেরা মাছ ধরতে পারবেন। তাই শেষ সময়টুকু কাজে লাগাতে অনেকে ছুটছেন নদীতে ইলিশের খোঁজে।

নিষেধাজ্ঞার আগের দিন মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা মিলছে সরগরম দৃশ্য। কেউ জাল টেনে আড়তে মাছ জমাচ্ছেন, আবার নতুন আশায় নদীতে নামছেন। ঘাটে ঘাটেও চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। এরমধ্যেই সমুদ্র থেকে ফিরে এসেছে অধিকাংশ ফিশিং ট্রলার। ট্রলার ও নৌকা নদীর তীরে নোঙর করছে, জাল ও সরঞ্জাম নিরাপদে রাখছেন জেলেরা।

অভিযান সফল করতে মাঠে নেমেছে মৎস্য বিভাগও। ব্যানার, ফেস্টুন, মাইকিং আর ঘাট সভা করে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে। তবুও মাছের ঘাটতির কারণে কিছুটা হতাশ জেলেরা। অনেকে বলছেন, ইলিশের অভাবেই তাদের প্রত্যাশা পূরণ হয়নি। অভিযানের সময় সংসার চালাতে সরকারি সহায়তা দ্রুত বিতরণের দাবি জানিয়েছেন নাছির মাছির জেলে মফিজুল হক, শিবপুর ঘাটের নিরব ও মো. মনিরসহ অনেকে।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা সাধারণ সম্পাদক মো. এরশাদ ফরাজি বলেন, ‘বিগত বছরের তুলনায় এবার মাছ অনেক কম মিলেছে। এতে জেলেরা বিপাকে পড়েছেন। নিষেধাজ্ঞা শুরুতেই সরকারি সহায়তা বিতরণ জরুরি, না হলে সংসার চালানো কষ্টকর হবে।’

আর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ‘নিষেধাজ্ঞা সফল করতে জেলা ও উপজেলা টাস্কফোর্সের সভা করে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ২২ দিন নদীতে টানা অভিযান চালানো হবে।’

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন, নিষেধাজ্ঞা চলাকালীন মোট ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার ৬ লাখ ২০ হাজার ১৪০ জেলে পরিবারকে ভিজিএফ (চাল) দেয়া হবে। পরিবার প্রতি বরাদ্দ থাকবে ২৫ কেজি চাল। পুরো কার্যক্রমে মোট ১৫ হাজার ৫০৩.৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু