ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফেনসিডিলের বিকল্প হিসেবে ভারত থেকে ঢুকে যাচ্ছে ‘চকো প্লাস’

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৬

ভারতীয় এবং বাংলাদেশের মাদক চোরাকারবারিরা নিত্য নতুন কৌশল ব্যবহার করছে। বর্তমানে ফেনসিডিলের মূল্য বৃদ্ধি ও আমদানি কমে যাওয়ায় এবার আরেক নেশা চকো প্লাস সিরাপ ঢুকছে সীমান্ত পথে। এমননি একটি চালান জব্দ করেছে বিজিবি।

বুধবার গভীর রাতে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১৮৫/১৭-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১৫০ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করে বাহিনীটি। এই চকো প্লাস সিরাপ ফেনসিডিলের বিকল্প হিসেবে সেবন করছে মাদকসেবিরা।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া।

গোলাম কিবরিয়া জানান, শীত মৌসুমে মাদকের চাহিদা বাড়ে সারাদেশে। ফলে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। আমদানি কমে যাওয়ায় ফেনসিডিলের মূল্যবৃদ্ধি পেয়েছে সীমান্তবর্তী এলাকাসহ আশপাশের জেলাগুলোতে। ফলে ফেনসিডিলের বিকল্প হিসেবে ভারতীয় চকো প্লাস সিরাপের দিকে ঝুঁকছে মাদকসেবিরা। ফলে সক্রিয় হয়ে উঠেছে দুই দেশের চোরাকারবারিরা। বিজিবিকে ফাঁকি দিয়ে চকো প্লাস সিরাপ আনার চেষ্টা করছে তারা। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালনো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১৮৫/১৭-এস হতে ১৫০ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করে।

এরআগে চলতি মাসে আরো ২০০ বোতল এই সিরাপ জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং কোন মাদক যেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে না ঢুকে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি এমনটাই জানিয়েছে অধিনায়ক গোলাম কিবরিয়া।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু