ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:০৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‎মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসের দোতালায় জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পাশের একটি ভবন থেকে লাঠির সঙ্গে গামছায় পেট্রোল লাগিয়ে ভেতরে আগুন দেয়। গামছা পুড়ে ছাই মেঝেতে পড়ে থাকে। এ সময় অফিসের লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

‎মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার বলেন, আমি রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ি। আগুনের বিষয়টি শুরুতে টের পাইনি। টের পেলে ৯৯৯ এ কল দিতাম। পরে বিষয়টি নজরে আসলে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বলেন, তফসিল ঘোষণার পর থেকে আমাদের কোনো ছুটি নেই আমি গতকাল রাত ১১টার সময় অফিসের কাজ শেষ করে বাসায় যাই। সকালে অফিসে এলে এমন পরিস্থিতি দেখি। তবে অফিস এবং অফিসের কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হয়ত সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল এ রকম ঘটনা ঘটাতে পারে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি নিরাপত্তা দেওয়ার জন্য।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, ভবনের পেছনের থাই গ্লাসের জানালা কৌশলে খুলে তারপর আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ দিলে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

বিয়ের আনন্দ নিমিষেই শেষ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে কনের নানির মৃত্যু

চট্টগ্রাম মিরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় মঙ্গলবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কনের নানি

আগামীর সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই, যে

সাতক্ষীরার তালায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত

সাতক্ষীরার তালায় বাসচাপায় নাজমুল হাসান রানা (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩

রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর খুলনা জিলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাফির মরদেহ উদ্ধার করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

হজের বিমান ভাড়া স্থানান্তর করেনি ৪২ এজেন্সি, ব্যাখ্যা চাইল মন্ত্রণালয়

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম

ভোটের ট্রেনে ২০৪৫ জন, আপিলে প্রার্থিতা ফিরে পাচ্ছেন অনেকেই

ঢাকায় নিজ বাসভবনে ওয়ার্ড জামায়াতের নেতাকে হত্যা

রাজউকে নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি: কোটি টাকার মিশনে ইমারত পরিদর্শক বিটু

বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

আইপিএলে খেলা পেসারকে বিশ্বকাপের জন্য ভিসা দিচ্ছে না ভারত

বিয়ের আনন্দ নিমিষেই শেষ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে কনের নানির মৃত্যু

দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান: নাহিদ ইসলাম

ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: ইরানের সরকারি কর্মকর্তা

নির্বাচন সুষ্ঠু হলেও অর্থবহ হবে কিনা সন্দেহ দেবপ্রিয় ভট্টাচার্যের

আগামীর সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আহমদ

এক কোটি লিটার সয়াবিন ও ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ

বিদ্যমান ব্যবস্থায় গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামো দুর্বল: তাসনিম জারা