ই-পেপার বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩

টেকনাফ সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, জনমনে আতঙ্ক

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৯

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মিয়ানমারের লাগোয়া সীমান্ত এলাকায় মর্টারশেল ও ভারী গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা থেকে টানা প্রায় পাঁচ ঘণ্টা সীমান্তের ওপারে চলা গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের শব্দ এপারের কয়েকটি গ্রামে শোনা যায়।

এ সময় মিয়ানমার থেকে ছোঁড়া গুলি বাংলাদেশের ভেতরে এসে কয়েকটি বাড়ির টিনের চালা ভেদ করে ঘরের ভেতরে পড়ার তথ্য পাওয়া গেছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর ওপারে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। তাদের ধারণা, সীমান্তবর্তী ওপারের ঢেকুবনিয়া অংশে আরকান আর্মি ও আরসার মধ্যে সংর্ঘষ হতে পারে।

হোয়াইক্যং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু ঢাকা পোস্টকে বলেন, শনিবার ভোরবেলা থেকে সংর্ঘষের আওয়াজ পাওয়া গেছে, অনেকদিন পরে এরকম তীব্রতা লক্ষ্য করা গেছে। হতে পারে আরকান আর্মি ও আরসা সংঘর্ষে জড়িয়েছে।

হোয়াইক্যং বাজার সংলগ্ন স্থানীয় মোহাম্মদ হোসেন ও আব্দুল কুদ্দুসের বাড়িতে এবং বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়ে বলে জানান তিনি।

মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল আবছার বলেন, ওপারে গোলাগুলির সময় আমার ঘরের টিনের চালে পর পর দুটি গুলি এসে লাগে। আমরা ভয় পেয়ে যাই। যখনই ফায়ার হয়েছে, বাড়িঘর কেঁপে উঠেছে।

এছাড়া সংর্ঘষ চলাকালে উত্তর পাড়া সংলগ্ন নাফ নদীতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, স্থানীয়রা মনে করছেন সেখানে মটারশেল পড়ায় এমন দৃশ্য দেখা গেছে।

উত্তর পাড়ার বাসিন্দা মোহাম্মদ জয়নাল বলেন, সকালে বিকট বিস্ফোরণের শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখি নদীতে ধোঁয়া দেখা যাচ্ছে, সেখানে মটারশেলের মতো কিছু পড়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্তের দিক থেকে প্রচুর গোলাগুলির শব্দ ভেসে এসেছে। কয়েকটি বাড়িতে গুলি পড়েছে বলে আমরা শুনেছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আনুষ্ঠানিক কোন বক্তব্য না মিললেও বিজিবির পক্ষ থেকে সীমান্তে কঠোর নজরদারি ও টহল অব্যাহত রাখার তথ্য জানানো হয়েছে।

আমার বার্তা/এল/এমই

পঞ্চম বারের মত শ্রেষ্ঠ অফিসারের পদক পেলেন এএসআই শরীফ

মানিকগঞ্জের সিংগাইর থানায় মাদক, ইভটিজিং, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ

রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ

সরাইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপির জোটের মনোনীত প্রার্থীর মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের বিএনপির জোটের মনোনীত

নোয়াখালীতে দুই হাজারেরও বেশি হিজড়া, নিবন্ধিত ভোটার মাত্র ১৪ জন

তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য ভোটার তালিকায় আলাদা ক্যাটাগরি থাকলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ উপজেলায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-এ, প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন

সাবেক হিট অফিসার বুশরা আফরিনকে দুদকের জিজ্ঞাসাবাদ

গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন বেগম জিয়া: খসরু

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো

গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে: অধ্যাপক আলী রীয়াজ

সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস দিলো বাংলাদেশ

‘হ্যাঁ’ বা ‘না’, উভয় পক্ষেই কথা বলার অধিকার সবার আছে: আসিফ নজরুল

বিপিএল বন্ধ হলে সব ক্ষতিপূরণ দিতে হবে বিসিবিকেই

সরকারি প্রকল্পের গাছ কাটতেও নিতে হবে অনুমতি: হাইকোর্ট

বিজ্ঞান-প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে সবুজ শিল্পায়ন সম্ভব: শিক্ষা উপদেষ্টা

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

পঞ্চম বারের মত শ্রেষ্ঠ অফিসারের পদক পেলেন এএসআই শরীফ

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাঠ পর্যায়ে ইসি অফিসের নিরাপত্তায় ২৭৫৪ আনসার নিয়োগের অনুমোদন

গণভোট নিয়ে জনসচেতনতা তৈরিতে জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভা

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে আমি আগ্রহী: ক্রিস্টেনসেন

আজ মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি-সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন