ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হলো রাজশাহী বিভাগীয় ইজতেমা

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৯

রাজশাহীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হলো।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই পুরো মাঠ আর আশপাশের এলাকা ভরে যায় হাজারও ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায়।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজশাহী কেন্দ্রীয় ঈদগা মাঠে এ ইজতেমা শুরু হয়। রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আখেরি মোনাজাতে ইমামতি করেন- ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আগম হযতম মাওলানা ওমর মেয়াতী।

মুসল্লির শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে তিনদিন খোলা আকাশের নিচে তাবুর তলে ইবাদাত বন্দেগির মধ্যে দিয়ে সময় কাটান। আখেরি মোনাজাতের দিন ভোর থেকেই দলে দলে মানুষ ছুটে যান ইজতেমা মাঠে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মানুষের ঢল—সবার একই গন্তব্য, একই আকাঙ্ক্ষা, আল্লাহর সন্তুষ্টি অর্জন।

প্রত্যাশিত আখেরি মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, রহমত, বরকত ও সমৃদ্ধি কামনা করবেন।

ইজতেমা মাঠজুড়ে এখন এক অপার্থিব পরিবেশ। হাজারো কণ্ঠে উচ্চারিত হচ্ছে ‘আমিন’ ধ্বনি, বাতাসে মিশে আছে তাওবা, কান্না আর মোনাজাতের সুর।

ইজতেমায় অংশ নেওয়া মহাসিন সরকার নামের একজন মুসল্লি বলেন, এই মোনাজাতের সময় মনে হয় আল্লাহ একেবারে কাছে—সব কষ্ট, দুঃখ ভুলে যাই। শুধু চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন।

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছেন। সুষ্ঠু পরিবেশে ধর্মীয় এ মহাসম্মেলন শেষ হওয়ার পথে, আর মুসল্লিদের হৃদয়ে রেখে যাচ্ছে গভীর আধ্যাত্মিক স্পর্শ। এরপর মুসল্লিরা বিভিন্ন যানবাহনে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু