ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোটরসাইকেল চালককে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে মহানগরীর ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়লে রাস্তার সঙ্গে ঘর্ষণ লাগে। একপর্যায়ে আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় বাস ও মোটরসাইকেলটি পুরোপুরি পুড়ে যায়। মোটরসাইকেলের চালক গুরুত্বর আহত হলেও বাসে থাকা কেউ আহত হননি।

আমার বার্তা/জেএইচ

খিলগাঁওয়ে তালাবদ্ধ বাসায় চুরি

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় একটি বাসায় তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বালিয়াডাঙ্গী সমিতির নতুন সভাপতি

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত বালিয়াডাঙ্গী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রকল্যাণ সমিতি (তীরনই)-এর

নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৪

মাগুরায় ভিজিএফ চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

তারেক রহমানকে অভিনন্দন জানালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও হবে: ফখরুল

শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

খিলগাঁওয়ে তালাবদ্ধ বাসায় চুরি

২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বালিয়াডাঙ্গী সমিতির নতুন সভাপতি

ঢাকায় ‘ফ্লেভারস্ অফ মালয়েশিয়া: রমাদান নাইট ২০২৬’ উদ্বোধন

বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

কনকাকাফে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী

টার্গেট আইটির কার্যক্রম শুরু

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা বাংলাদেশের

পাকিস্তান ও আফগানিস্তানের কার কেমন সামরিক শক্তি

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত?

পাকিস্তান যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে: শেহবাজ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী