ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বালিয়াডাঙ্গী সমিতির নতুন সভাপতি

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত বালিয়াডাঙ্গী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রকল্যাণ সমিতি (তীরনই)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বার্ষিক রেওয়াজ অনুযায়ী শিক্ষার্থীদের মতামত ও সমন্বয়ের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবু হান্নান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মিঠুন আলী।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বালিয়াডাঙ্গী উপজেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, শিক্ষাবিষয়ক দিকনির্দেশনা ও সাংগঠনিক বন্ধন দৃঢ় করাই এ সমিতির মূল লক্ষ্য। প্রতি বছর নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে গতিশীলতা বজায় রাখার চেষ্টা করা হয়।

নবনির্বাচিত সভাপতি আবু হান্নান দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় বলেন, এই দায়িত্ব তিনি কেবল একটি আনুষ্ঠানিক পদ হিসেবে দেখছেন না; বরং শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন হিসেবে গ্রহণ করেছেন। তিনি সংগঠনকে আধুনিক, কার্যকর ও শিক্ষার্থীকল্যাণমুখী প্ল্যাটফর্মে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বালিয়াডাঙ্গী উপজেলার শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, নৈতিক চর্চা ও মেধা বিকাশে কাজ করার অঙ্গীকার করেন।

সাধারণ সম্পাদক মিঠুন আলীও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার কথা জানান। তিনি বলেন, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে মানিয়ে নিতে সহায়তা, ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা এবং সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সদস্যদের সম্পৃক্ততা বাড়ানো হবে।

উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একই উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ তৈরি করে আসছে। নতুন কমিটির হাত ধরে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা

খিলগাঁওয়ে তালাবদ্ধ বাসায় চুরি

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় একটি বাসায় তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি

নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৪

মাগুরায় ভিজিএফ চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

তারেক রহমানকে অভিনন্দন জানালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও হবে: ফখরুল

শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

খিলগাঁওয়ে তালাবদ্ধ বাসায় চুরি

২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বালিয়াডাঙ্গী সমিতির নতুন সভাপতি

ঢাকায় ‘ফ্লেভারস্ অফ মালয়েশিয়া: রমাদান নাইট ২০২৬’ উদ্বোধন

বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

কনকাকাফে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী

টার্গেট আইটির কার্যক্রম শুরু

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা বাংলাদেশের

পাকিস্তান ও আফগানিস্তানের কার কেমন সামরিক শক্তি

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত?

পাকিস্তান যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে: শেহবাজ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী