ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

আমার বার্তা অনলাইন:
০৫ মার্চ ২০২৬, ১৬:৫৯

লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষি খেয়ে বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাবরেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে।

এদিকে বেল্লালের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আরমান পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে উত্তেজিত জনতা। অভিযুক্ত আরমান রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে ও পেশায় রিকশাচালক।

নিহত বেল্লাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও পেশায় ব্যবসায়ী।

পুলিশ ও ‎প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশা দাঁড় করানো নিয়ে আরমান ও অপর রিকশাচালক বৃদ্ধ কবির মোহরির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মারামারিতে জড়ায়। ঘটনাটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যান। এসময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে বেল্লাল গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বেল্লালের ছোট ভাই হেলাল হোসেন বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

‎রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, নিহতের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্ত চলছে।

আমার বার্তা/এমই

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

ভারতের এক নাগরিকের হারানো স্মার্টফোনসহ মোট ৭৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে এক মাদকসেবী ও কারবারিকে দেড় বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মধুপুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান

ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

র‍্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে হবে: টিআইবি

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন পরবর্তী মিয়ানমার : রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের