ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

​সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
২৮ এপ্রিল ২০২৬, ১৭:৩৮
সরাইলে নিয়োগ-বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব সহকারী পদে নিয়োগে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ হোসেনের ঘুষ লেনদেন সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​জানা যায়, ​২০২৩ সালে প্রকাশিত পত্র-পত্রিকা বিজ্ঞপ্তি অনুযায়ী নোয়াগাও উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর ল্যাব সহকারী পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। উক্ত পদে তায়বুর রহমানসহ মোট চারজন প্রার্থী আবেদন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রধান শিক্ষকের পছন্দের প্রার্থী তায়বুর রহমানকে নির্বাচিত করা হয়।

​ভাইরাল ভিডিও ও ঘুষের দাবি ​ছড়িয়ে পড়া ভিডিওতে প্রধান শিক্ষক অহিদ হোসেনকে অর্থ সংক্রান্ত দরদাম করতে শোনা যায়। সেখানে তিনি বলেন ​“১০ হাজার টাকা পেয়েছি, আরও ২০ হাজার টাকা দিও।”

​ভুক্তভোগী তায়বুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার পর বিদ্যালয়ে নিয়োগপত্র নিতে গেলে প্রধান শিক্ষক তার কাছে 'খরচ বাবদ' ৩০ হাজার টাকা দাবি করেন। তায়বুর তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু বাকি ২০ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে দিতে না পারায় প্রধান শিক্ষক তার ১০ হাজার টাকা ফেরত দিয়ে দেন।

​প্রধান শিক্ষক অহিদ হোসেন নিয়োগ বাণিজ্যের বিষয়টি কার্যত স্বীকার করে তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন খরচ মেটানোর জন্য ম্যানেজিং কমিটির পরামর্শ অনুযায়ী তিনি টাকা চেয়েছিলেন। তায়বুর বাকি টাকা দিতে না পারায় কমিটির মাধ্যমেই তাকে ১০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

অতিরিক্ত দায়িত্ব থাকা ​উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (জীবন ভট্টাচার্য): তিনি জানান, আমি নতুন এসেছি অতিরিক্ত দায়িত্বে, আসার পর থেকে শুধু ঝামেলা শুনিতেছি, যে লোক চলতে পারে না সে লোক দিয়ে স্কুল কেমনে চালাব জোর করে।

নবাগত ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, আমি নতুন এসেছি, এ বিষয়ে কোন কিছু জানি না।

​জনমনে ক্ষোভ একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক সমালোচনা চলছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বজায় রাখা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

বজ্রপাতে কোল থেকে ছিটকে পড়ল শিশু, নিথর দেহ পড়ে রইল বাবার

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বজ্রাঘাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষে শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন।

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর (৫৭) হত্যা মামলায় দশম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর-নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ: প্রধানমন্ত্রী

৪ নদীর পানি বিপৎসীমার ‍উপরে, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাংলাদেশ-যুক্তরাজ্য সামরিক সম্পর্ক জোরদারে আলোচনা

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি ও সংসদীয় বিতর্ক বিষয়ক প্রস্তাবনা

ফ্লাই দুবাই পুনরায় সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে: বিমানমন্ত্রী

পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

র্নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন 

সুজনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের অনুদান নিয়ে প্রশ্ন

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

বজ্রপাতে কোল থেকে ছিটকে পড়ল শিশু, নিথর দেহ পড়ে রইল বাবার

বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ কর্মী নিতে বেলারুশকে অনুরোধ প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগ আমলে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: পার্থ

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় নতুন গতি

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১১

লিমন-বৃষ্টি হত্যা: হিশামের বিষয়ে অতীতে পুলিশকে সতর্ক করেছিল তার পরিবার

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন

জাল নোট রোধে নতুন আইন ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা