ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৬, ১৮:৫৯

যুদ্ধ বন্ধে ইরানের পাঠানো নতুন প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট দুটি সূত্র স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের প্রস্তাবে প্রথমে হরমুজ প্রণালি খোলার কথা বলা হয়েছে। যদি দুই পক্ষ সম্মত হয় তাহলে পরবর্তীতে পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে। কিন্তু পারমাণবিক কার্যক্রমের বিষয়টি প্রস্তাবে আপাতত না রাখায় ট্রাম্প ‘নাখোশ’ হয়েছেন। এ কারণে তিনি প্রস্তাবটি গ্রহণ করবেন না।

একটি সূত্র বলেছেন, সোমবার সন্ধ্যায় শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি তার মতামত জানান। এতে বোঝা যায় প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েকদিন আগে পাঠানো ইরানের প্রস্তাবটি গ্রহণ করবেন না।

তবে তিনি পরবর্তী কি ব্যবস্থা নেবেন সেটি স্পষ্ট নয় বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্রটি আরও বলেছেন, ইরানের নেতৃবৃন্দের মধ্যে ফাটল রয়েছে বলে ধারণা মার্কিন কর্মকর্তাদের। ইরানের ব্যাপারে কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেটি তারা এখনো স্পষ্ট নন।

এদিকে ট্রাম্প গত কয়েকদিনে প্রকাশ্যে জানিয়েছেন, ইরানে আবারও বোমা হামলা শুরুর পরিকল্পনা তাদের নেই। গত ৮ এপ্রিল প্রথমে দুই সপ্তাহের ও পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি হওয়ার পর থেকে হামলা ও পাল্টা হামলা বন্ধ আছে।

বর্তমানে আলোচনা কিভাবে চলছে সে ব্যাপারে কিছু জানায়নি মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ। - সূত্র: সিএনএন

আমার বার্তা/এমই

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় নতুন গতি

দীর্ঘমেয়াদী শান্তিচুক্তি কার্যকরে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা চলছে। তবে এখন আর প্রকাশ্যে নেই সবকিছু। পাকিস্তানের মধ্যস্থতায় পর্দার

হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার জানিয়েছে, হেপাটাইটিস নির্মূলে অগ্রগতি খুবই ধীর। অথচ প্রতিবছর ১০ লাখের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর-নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ: প্রধানমন্ত্রী

৪ নদীর পানি বিপৎসীমার ‍উপরে, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাংলাদেশ-যুক্তরাজ্য সামরিক সম্পর্ক জোরদারে আলোচনা

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি ও সংসদীয় বিতর্ক বিষয়ক প্রস্তাবনা

ফ্লাই দুবাই পুনরায় সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে: বিমানমন্ত্রী

পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

র্নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন 

সুজনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের অনুদান নিয়ে প্রশ্ন

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

বজ্রপাতে কোল থেকে ছিটকে পড়ল শিশু, নিথর দেহ পড়ে রইল বাবার

বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ কর্মী নিতে বেলারুশকে অনুরোধ প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগ আমলে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: পার্থ

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় নতুন গতি

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১১

লিমন-বৃষ্টি হত্যা: হিশামের বিষয়ে অতীতে পুলিশকে সতর্ক করেছিল তার পরিবার

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন

জাল নোট রোধে নতুন আইন ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা