ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

ইরানি হামলা মোকাবিলায় সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৬, ১৮:৪৪

ইরানি হামলার পাল্টা জবাব নিয়ে আলোচনার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বিশেষ বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসি নেতাদের ওই বৈঠক শুরু হয়েছে।

দুই মাস আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরান যুদ্ধের অন্যতম নিশানায় পরিণত হওয়ার পর এই প্রথম উপসাগরীয় নেতারা সশরীরে বৈঠকে বসেছেন। নাম প্রকাশ না করার শর্তে উপসাগরীয় এক কর্মকর্তা বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধে উপসাগরীয় দেশগুলো এখন পর্যন্ত হাজার হাজার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। সেই হামলার সম্মিলিত জবাব তৈরির লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

যুদ্ধের ইরানি হামলায় জিসিসিভুক্ত ছয়টি দেশের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, বেসামরিক অবকাঠামো এবং সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামলার ঘটনা কিছুটা কমেছে। তবে সংঘাত স্থায়ীভাবে বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা এখন পর্যন্ত অনিষ্পন্ন থাকায় উপসাগরীয় দেশগুলো পুনরায় যুদ্ধ শুরু হওয়া নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের বলা হয়েছে, কাতারের আমির, কুয়েতের ক্রাউন প্রিন্স, বাহরাইনের রাজা এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিতে জেদ্দায় পৌঁছেছেন। জিসিসির সদরদপ্তর সৌদি আরবে অবস্থিত হলেও এর সদস্য দেশ ওমানের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, যুদ্ধের বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের সমালোচনার মুখে পড়েছে জিসিসি। সোমবার সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এক সম্মেলনে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা আনোয়ার গারগাশ বলেছেন, এটি সত্য, লজিস্টিক বা কারিগরিভাবে জিসিসিভুক্ত দেশগুলো একে অপরকে সমর্থন করেছে; কিন্তু রাজনৈতিক ও সামরিকভাবে আমার মনে হয় তাদের অবস্থান ইতিহাসের সবচেয়ে দুর্বল পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, আরব লীগের কাছ থেকে এমন দুর্বল অবস্থান প্রত্যাশিত ছিল এবং আমি এতে অবাক হইনি। কিন্তু জিসিসির কাছ থেকে আমি এমন আশা করিনি এবং আমি এতে বিস্মিত হয়েছি। - সূত্র: রয়টার্স।

আমার বার্তা/এমই

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় নতুন গতি

দীর্ঘমেয়াদী শান্তিচুক্তি কার্যকরে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা চলছে। তবে এখন আর প্রকাশ্যে নেই সবকিছু। পাকিস্তানের মধ্যস্থতায় পর্দার

হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার জানিয়েছে, হেপাটাইটিস নির্মূলে অগ্রগতি খুবই ধীর। অথচ প্রতিবছর ১০ লাখের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর-নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ: প্রধানমন্ত্রী

৪ নদীর পানি বিপৎসীমার ‍উপরে, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাংলাদেশ-যুক্তরাজ্য সামরিক সম্পর্ক জোরদারে আলোচনা

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি ও সংসদীয় বিতর্ক বিষয়ক প্রস্তাবনা

ফ্লাই দুবাই পুনরায় সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে: বিমানমন্ত্রী

পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

র্নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন 

সুজনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের অনুদান নিয়ে প্রশ্ন

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

বজ্রপাতে কোল থেকে ছিটকে পড়ল শিশু, নিথর দেহ পড়ে রইল বাবার

বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ কর্মী নিতে বেলারুশকে অনুরোধ প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগ আমলে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: পার্থ

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় নতুন গতি

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১১

লিমন-বৃষ্টি হত্যা: হিশামের বিষয়ে অতীতে পুলিশকে সতর্ক করেছিল তার পরিবার

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন

জাল নোট রোধে নতুন আইন ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা