ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

আমার বার্তা অনলাইন:
১৩ আগস্ট ২০২৬, ১৪:৪৭

চট্টগ্রামের লালদীঘির পাড় এলাকায় জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব করপোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের এক কর্মকর্তা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন, ব্যাংকটির সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং তার সহযোগী জাফরুল্লাহ তানভীর (২৫)। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

এ ঘটনায় গত ১০ আগস্ট নগরের কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন অগ্রণী ব্যাংক লালদীঘি পূর্ব করপোরেট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ। মামলায় কামরুল ও তানভীরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শাখাটির ক্যাশ ও ভল্টের মূল দায়িত্বে ছিলেন সিনিয়র অফিসার কামরুল হোসেন। গত ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং সময়সূচি ও লেনদেন শেষে নগদ অর্থের হিসাবের সঙ্গে ভল্টে রাখা টাকার সামঞ্জস্য মেলানোর সময় বড় ধরনের গরমিল ধরা পড়ে। পরবর্তী সময়ে ভল্টের রেজিস্টার, সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও অন্যান্য নথি বিস্তারিত পরীক্ষা করে মোট ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি পাওয়া যায়।

ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, এত বড় অঙ্কের ঘাটতির বিষয়ে ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তানভীরসহ অজ্ঞাতদের সহায়তায় ভল্টের টাকা সরিয়ে ব্যক্তিগত ব্যবসায় খাটানো হয়েছে।

এজাহারে পুলিশকে কামরুলের দেওয়া তথ্যের বরাতে বলা হয়, ভল্টে টাকা গচ্ছিত রাখার সময় অত্যন্ত চতুরতার আশ্রয় নেওয়া হতো। ১ হাজার টাকার নোটের বড় বান্ডিলের মাঝখানে ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট ঢুকিয়ে বান্ডিল বাঁধতেন কামরুল। ফলে ওপর থেকে দেখে পুরো বান্ডিলে নির্ধারিত পরিমাণ টাকাই রয়েছে বলে মনে হতো, কিন্তু বাস্তবে ভেতরে অর্থের পরিমাণ থাকত অনেক কম।

এভাবে সরানো অর্থ দিয়ে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামে একটি গবাদিপশুর খামার গড়ে তোলা হয়, যার দেখভাল করতেন তানভীর। এজাহারে উল্লেখ করা হয়, বর্তমানে ওই খামারে বিভিন্ন জাতের ৫০ থেকে ৬০টি গরু রয়েছে।

তবে ব্যাংকের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে গ্রেপ্তার জাফরুল্লাহ তানভীরের পরিবার। তানভীরের বাবা আজিম উল্লাহ বলেন, ‘আমার ছেলে ব্যাংকের কোনো কর্মকর্তা বা গ্রাহক নন। তিনি আগে থেকেই গরুর খামার ব্যবসার সঙ্গে জড়িত। তার কাছে ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা দেওয়া হয়েছে, এমন কোনো তথ্য বা রেকর্ড ব্যাংক দেখাতে পারেনি।’

আজিম উল্লাহর দাবি, কামরুল হোসেন লাভের চুক্তিতে তানভীরকে বিভিন্ন সময় টাকা দিতেন এবং পরে লাভসহ মূল টাকা ফেরত নিতেন। গত ৯ আগস্ট রাতে ফোন করে তানভীরকে ব্যাংকে ডেকে নেওয়া হয়। পরে রাত ১টার দিকে তানভীরের মায়ের মোবাইলে কল দিয়ে তার ব্যাংকে আটকে থাকার কথা জানানো হয়।

তিনি অভিযোগ করেন, ছেলেকে পরিকল্পিতভাবে এ মামলায় ফাঁসানো হয়েছে এবং ব্যাংকে ডেকে নিয়ে স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন জানান, ভল্টে এত বড় অঙ্কের অর্থ লোপাটের ঘটনায় শুধু একজন ক্যাশ ইনচার্জকে দায়ী করে তদন্ত শেষ করা ঠিক হবে না। শাখা ব্যবস্থাপনার তদারকি, ভল্ট পরিচালনার অভ্যন্তরীণ নিয়মকানুন এবং ব্যাংকের ভেতরের অডিট ব্যবস্থা ঠিকঠাক কাজ করছিল কি না, তাও নিরপেক্ষ তদন্তের আওতায় আনা প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ যোগাযোগের তথ্য এবং ৬৪ জিবি ধারণক্ষমতার একটি পেনড্রাইভ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।’

বন্ধ গ্যারেজের বাইরে রক্তের দাগ, ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ

রংপুর নগরীতে একটি রিকশা গ্যারেজের মালিক আব্দুর রহমানকে (৬৫) গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি

গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

জামালপুরে চাহিদামতো সিএনজি গ্যাস সরবরাহ এবং আরও একটি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালত

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের

চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে বদলাচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা

বন্ধ গ্যারেজের বাইরে রক্তের দাগ, ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

বিএনপি মহাসচিব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

চাহিদার মাত্র ২৯% বিদ্যুৎকেন্দ্রে, সার কারখানাগুলো পাচ্ছে ৩৮% গ্যাস: সিপিডি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

উত্তরা বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বললেন চিফ প্রসিকিউটর