ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১৩ আগস্ট ২০২৬, ১২:০৬
আপডেট  : ১৩ আগস্ট ২০২৬, ১২:০৮

ডারউইনে রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। হাসান একাই শিকার করেছেন ৬ উইকেট। টাইগার পেসারদের এমন পারফরম্যান্সে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারল না অস্ট্রেলিয়া।

ডারউইনে প্রথম টেস্টের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছেন বাংলাদেশের পেসাররা। ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্ড শুরুতে কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ইবাদত হোসেনের বলে শুরুতেই দুবার পরাস্ত হন হেড। পরে তার প্রথম ওভারে এলবিডব্লিউয়ের আবেদন করে বাংলাদেশ।

আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেওয়া হলেও সফল হয়নি টাইগাররা। যদিও উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। দলীয় ৪৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের ফুলার লেন্থের বলে ব্যাটের কানায় লেগে লিটন দাসের ক্যাচ হন ৩৭ বলে ২৩ রান করা ওয়েদারল্ড। এরপর হাসানের বলেই ইনসাইড এজ হয়ে বোল্ড হন হেড। ৫২ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ইবাদতের বলে তানজিদ হাসান তামিম স্টিভেন স্মিথের ক্যাচ নিতে পারেননি। খানিক বাদেই ইবাদতের বলে ১ রান করা মার্নাস ল্যাবুশেনের ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ৬১ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের বলে ১৩ রান করা ক্যামেরন গ্রিনকে দারুণ ক্যাচে ফেরান মুশফিকুর রহিম। ৭৪ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর আগে স্মিথের ক্যাচের জন্য রিভিউ নিয়েও ব্যর্থ হয় বাংলাদেশ। ইবাদতের বলে স্মিথের ব্যাটের পাশ দিয়ে বল চলে যাওয়ার সময় শব্দ শোনা গেলেও স্নিকোমিটারে ব্যাটের কোনো স্পর্শ পাওয়া যায়নি। ফলে দ্বিতীয় রিভিউ নষ্ট হয় বাংলাদেশের। দ্বিতীয় সেশনে স্মিথ ও অ্যালেক্স ক্যারি ৫৫ রানের জুটি গড়েন।

শেষ পর্যন্ত ইবাদতের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন ক্যারি। তাতেই ভাঙে অজিদের জুটি। এরপর তাসকিনের ইনসুইংয়ে বোল্ড হন বিউ ওয়েবস্টার। তাতেই ১৫২ রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন স্মিথ। ৭৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

এরপর প্যাট কামিন্সকে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান হাসান। এরপর মিচেল স্টার্ককেও নিজের শিকার বানিয়েছেন বাংলাদেশের এই পেসার। মাত্র ১ রান করে লিটনের ক্যাচে ফেরেন স্টার্ক। এতে অল আউট হওয়ার দ্বারপ্রান্তে চলে যায় অজিরা। এর মধ্যে দিয়ে দ্বিতীয় সেশনটিও নিজেদের করে নেয় বাংলাদেশ। ৪৮ ওভারে ১৮৩ রানে ৮ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া।

চা বিরতির পরও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে। শেষ পর্যন্ত স্মিথের প্রতিরোধও ভাঙেন হাসান। তার বলে টপ এজ হয়ে উইকেটের পেছনে লিটনের ক্যাচ হন স্মিথ। ১০৯ বলে ৭১ রান করে ফেরেন তিনি। এটি ছিল হাসানের পঞ্চম উইকেট। এরপর ৭ রান করা নাথান লায়নকে আউট করে অজিদের অল আউট করে দেন হাসান। এই পেসার ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন।

৪ ম্যাচে ১৭ গোল, এখনও কি নতুন স্ট্রাইকারকে খুঁজছে বার্সেলোনা?

রবার্ট লেভানডোভস্কি, ফেরান তোরেস ও মার্কাস র‌্যাশফোর্ড চলে যাওয়ার পর আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি

বায়ার্নকে ৬৭ ম্যাচ পর শীর্ষস্থান থেকে নামাল নবাগত দল

বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে রুখে দিলো নবাগত দল শালকে। ম্যাচটি না হারলেও মিউনিখ ক্লাবের

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর

কলকাতায় হোটেল বন্ধ, চিকিৎসা নিতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই