ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বললেন চিফ প্রসিকিউটর

আমার বার্তা অনলাইন:
১৩ আগস্ট ২০২৬, ১১:৪৫

লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তার মতো ব্যক্তিদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।

এদিন মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়। এখন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। যদিও রাষ্ট্রপক্ষ শেষ করার পরই আসামিপক্ষ যুক্তিতর্ক শুরু করেছেন।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের একপর্যায়ে জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে জাফর ইকবালের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তোলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জাফর ইকবালের মতো জ্ঞানপাপীদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। তিনি শিক্ষক নামের কলঙ্ক।

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানকে কেন্দ্র করে জাফর ইকবাল একটি লেখা প্রকাশ করেন। সেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর যেতে চান না বলে জানান এবং শিক্ষার্থীদের দেখলে ‘এরাই হয়তো সেই রাজাকার’ মনে হবে বলে মন্তব্য করেন।

তিনি আরও লিখেছিলেন, বাকি জীবনে তিনি কোনো ‘রাজাকারের মুখ’ দেখতে চান না। তার ওই বক্তব্যের পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলার তদন্তেও জাফর ইকবালের নাম এসেছে। গত ৬ আগস্ট তদন্ত কর্মকর্তার প্রস্তুত করা খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। প্রতিবেদনটি পর্যালোচনার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

গ্রেপ্তার করার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও যদি কাউকে আইনি সহায়তা ছাড়া গোপনে আটকে রাখা

মাজারের খাদেম হত্যা : ৫ জন খালাস, দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় ৫ আসামিকে খালাস ও দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন

প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন

পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পে প্রতারণা, রিট খারিজ করলেন হাইকোর্ট

পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেডের প্রজেক্ট বাস্তবায়নে নিরাপত্তার প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর

কলকাতায় হোটেল বন্ধ, চিকিৎসা নিতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই