ই-পেপার শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে গ্রেপ্তার বাবুল মিয়ার স্বীকারোক্তি

আমার বার্তা অনলাইন:
২১ আগস্ট ২০২৬, ১৬:১০

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তিনি এ জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান।

এর আগে চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে বাবুল মিয়াকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হন।

গত ১২ আগস্ট সকালে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহকর্মী তাহমিনা বেগমের (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই বাবুল মিয়াকে আটক করা হয়। পরদিন ঘটনাস্থলের পাশের একটি স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গৃহকর্মী তাহমিনার সঙ্গে বাবুলের গত ১৫ থেকে ২০ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে বাবুল ওই বাড়িতে প্রবেশ করেন। তাহমিনা দরজা খুলে তাকে ভেতরে নেওয়ার পর দরজা ভেতর থেকে আটকে দেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হলে বাবুল ছুরি দিয়ে তাহমিনাকে আঘাত করেন।

এ সময় গৃহকর্ত্রী সুরাইয়া বেগম সেখানে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। চিৎকার শুনে গৃহকর্তা আব্দুস সাত্তার এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তার সঙ্গে বাবুলের ধস্তাধস্তি হয়। পরে তাকেও হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডের পর বাবুল বারান্দা দিয়ে লাফিয়ে পালিয়ে যান।

তবে এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানার দায়ের করা এজাহারে বাবুল মিয়ার নাম উল্লেখ করা হয়নি। গত ১৪ আগস্ট রাতে কোতোয়ালি থানায় দায়ের করা ওই এজাহারে আইনজীবী ও ইম্পালস বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করা হয়।

এজাহারে সেলিনা সুলতানা উল্লেখ করেন, দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে খুনিদের দিয়ে তার বাবা, মা ও গৃহকর্মীকে হত্যা করা হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট বাবুল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয় এবং তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আমবাগান থেকে শ্যুটারগান-বুলেট ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শ্যুটারগান, বুলেট ও বোমা তৈরির বিপুল পরিমাণ

বান্দরবানের আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

মশক নিধনে কোটি কোটি টাকা ব্যয় করেও চট্টগ্রাম নগরীতে কমছে না মশার উপদ্রব। বরং বর্ষা

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ তাজা গোলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

ভারতের কাছে বড় হারের পর শ্রীলঙ্কা দলে দুই নতুন মুখ

ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. মো. খায়রুল আর নেই

ঢাকার চারদিকে ৮ লেনের রাস্তা করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সোলার প্যানেল ব্যবহারে এসি-ফ্রিজ চালানো যায়?

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

মোহাম্মদপুরে সন্ত্রাসী চুয়া সেলিম, বোমা রতন ও জয় গ্রেপ্তার

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে গ্রেপ্তার বাবুল মিয়ার স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

আমবাগান থেকে শ্যুটারগান-বুলেট ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬ জন

নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে