ই-পেপার শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর

আমার বার্তা অনলাইন:
২১ আগস্ট ২০২৬, ১৬:০৩

গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এ চুক্তির ফলে রেমিট্যান্স ও ফান্ড ট্রান্সফারসহ অন্যান্য ডিজিটাল লেনদেন সুবিধা প্রসারের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিধি বাড়বে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর গুলশান-১ পুলিশ প্লাজা কনকর্ডে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের পক্ষে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংকনিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্স নগদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে প্রবাসীদের স্বজনদের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর বাইরে দুই প্রতিষ্ঠানের গ্রাহক অনবোর্ডিং ও সিস্টেম ইন্টিগ্রেশন প্রক্রিয়াও আগের চেয়ে সহজ করা হচ্ছে।

প্রবাসীদের পাঠানো অর্থ নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মুহূর্তেই গ্রাহকের হাতে পৌঁছাবে। ফলে প্রান্তিক পর্যায়ে থাকা প্রবাসীদের স্বজনেরা নির্বিঘ্নে রেমিট্যান্স তোলার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, যেকোনো দেশের জন্যই প্রথাগত ব্যাংকিং পরিচালনা বেশ ব্যয়বহুল। ডিজিটাল লেনদেন যত বাড়বে, প্রতিষ্ঠানগুলোর পরিচালন খরচ তত কমবে। নগদ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে নগদ ও কমিউনিটি ব্যাংকের এই অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করছি।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ন্যানো লোন ও মাইক্রো ডিপিএসসহ গ্রাহকদের সম্ভাব্য সব ধরনের ডিজিটাল সেবা যৌথভাবে দিতে চায় দুই প্রতিষ্ঠান। এই চুক্তি শুধু সমঝোতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক ও বন্ধন আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার শামসুল হক সুফিয়ানি; সিআইটিও, হেড অব আরএমডি ও হেড অব ডিজিটাল ফাইন্যানশিয়াল সার্ভিসেস মো. তানজিম মোরশেদ ভূঁইয়া; হেড অব করপোরেট ব্যাংকিং ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এসকে. পারভেজ মারাকার উপস্থিত ছিলেন।

অন্যদিকে নগদের পক্ষে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, হেড অব রেমিট্যান্স মো. এহসানুল হক বাশার, হেড অব ব্যাংক অ্যান্ড এফআই ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র ম্যানেজার শাহ ইমরান ও সিনিয়র ম্যানেজার পাইক ইকবাল হোসেন।

ডিজিটাল লেনদেন সুগম করতে নগদ সম্প্রতি ‘বাংলা কিউআর’ সুবিধা যুক্ত করেছে, যা দেশের ক্যাশলেস অর্থনীতি গড়ার লক্ষ্যকে জোরদার করছে।

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা

রাজধানীর বাজারে একের পর এক নিত্যপণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ মানুষ। ব্রয়লার মুরগির দাম

পোশাক কারখানার রুফটপ সোলারে ১৭৬৮ মেগাওয়াট বিদ্যুৎ সম্ভব

দেশের তৈরি পোশাকশিল্পে প্রায় ৯ দশমিক ৭ মিলিয়ন বর্গমিটার ছাদের জায়গা রয়েছে। এই ছাদগুলো রুফটপ

সোনার গহনার দাম ভরিতে বাড়লো ৩৮৪৯ টাকা 

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি

বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, লঘুদণ্ড পাঁচজনের

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

ভারতের কাছে বড় হারের পর শ্রীলঙ্কা দলে দুই নতুন মুখ

ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. মো. খায়রুল আর নেই

ঢাকার চারদিকে ৮ লেনের রাস্তা করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সোলার প্যানেল ব্যবহারে এসি-ফ্রিজ চালানো যায়?

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

মোহাম্মদপুরে সন্ত্রাসী চুয়া সেলিম, বোমা রতন ও জয় গ্রেপ্তার

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে গ্রেপ্তার বাবুল মিয়ার স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

আমবাগান থেকে শ্যুটারগান-বুলেট ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬ জন

নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে