ই-পেপার বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত

আমার বার্তা অনলাইন:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫

একীভূত হতে যাওয়া দুর্বল ৫ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ইউনিয়ন ও গ্লোবালে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের দুই পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন তিন নির্বাহী পরিচালক।

রোববার (২৮ সেপ্টেম্বর) তাদের নাম চূড়ান্ত করা হয় বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক্সিম ব্যাংকের দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকত উল আলম। নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদার পাচ্ছেন সোশ্যাল ইসলামী ও মো. সালাহ উদ্দীন পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব। অন্যদিকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম ও মকসুদুল আলমকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেয়ার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তবে প্রশাসক নিয়োগে আইনী প্রতিবন্ধকতা এড়াতে প্রয়োজনীয় বৈঠক শেষে আগামী মাসের শুরুতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা অনিয়ম ও দুর্নীতির কারণে শরিয়াহভিত্তিক এই পাঁচটি ব্যাংক চরম বিপর্যয়ের মুখে পড়ে। ব্যাংকগুলোর ঋণের বেশিরভাগই এখন খেলাপি হয়ে থাকায় গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না।

এই অবস্থায় গ্রাহকদের নানা অসন্তুষ্টির মধ্যে ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক, এই পাঁচ শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ব্যাংকগুলোতে প্রশাসক বসানো হচ্ছে।

প্রাথমিকভাবে পাঁচ ব্যাংককে একীভূত করতে ৩৫ হাজার ২০০ কোটি খরচ হবে। যার মধ্যে ২০ হাজার ২০০ কোটি টাকাই দেবে সরকার।

আমার বার্তা/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু