ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান-টিয়ারগ্যাস

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১১:৩৪

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

সোমবার (১ জুন) সকালে রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সকালের দিকে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। তারা সম্প্রতি নিয়োগ পাওয়া নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ এগিয়ে যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ লাঠিচার্জ করে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছু সময় পর আবারও ব্যাংকের প্রধান কার্যালয়ের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কিন্তু কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ বলপ্রয়োগ করেছে।

তারা দাবি করেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি। তার নিয়োগের মাধ্যমে ব্যাংকে আবারও অনিয়ম ও লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণেই তারা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন।

ঘটনার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঈদের আগে শেষ কর্মদিবস রোববার (২৪ মে) বিকেলে হঠাৎ করে ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। ওইদিন কয়েক ঘণ্টা পরেই ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে কর্মকর্তাদের বিক্ষোভ ও চাপের মুখে পদত্যাগ করা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের স্থলাভিষিক্ত হন।

এদিকে চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ায় পর সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকটির আমানতকারীদের একাংশের আশঙ্কা, যোগ্যতা ও গ্রহণযোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে বসানো হলে ব্যাংকটি নতুন করে আস্থার সংকটে পড়তে পারে। এমন পরিস্থিতিতে নতুন চেয়ারম্যানের নিয়োগ অবিলম্বে বাতিল ও পুনর্বিবেচনার দাবি জানান গ্রাহকরা।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া গভর্নর ও চারজন ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভের মুখে মো. খুরশীদ আলম এবং অপর ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান পদত্যাগ করতে বাধ্য হন।

চামড়া সংরক্ষণে বিভাগীয় শহরে হবে আধুনিক স্লটার হাউজ: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী দিনে চামড়া খাতকে পরিকল্পনামাফিক প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে

ভোক্তাপর্যায়ে ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যে রাজধানী অনেকটা ফাঁকা হয়ে গেছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে

বাংলাদেশের পাশে এডিবি, ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা

বাংলাদেশে সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্ডা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

আমি ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা

ঘুমের মধ্যে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী

কক্সবাজার সৈকতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ

সিঙ্গেল স্ক্রিন বন্ধ করে দেওয়া হোক

ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান-টিয়ারগ্যাস

খুদে বিজ্ঞানীদের খোঁজে দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় উদ্ভাবন ও বিজ্ঞান মেলা

ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এ বছর সৌদিতে পবিত্র হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

ট্রেনে জনস্রোত, ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

চামড়া সংরক্ষণে বিভাগীয় শহরে হবে আধুনিক স্লটার হাউজ: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৫ হাজারের বেশি যানবাহন

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

ভোক্তাপর্যায়ে ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

রামিসা হত্যা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নারীসহ ৫৫ জন নিহত

টয়লেটের রাস্তার নানা রোগ ও তার প্রতিরোধে করণীয়

দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ঘাড় ও কোমর ব্যথা প্রতিরোধের উপায়