ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

চামড়া সংরক্ষণে বিভাগীয় শহরে হবে আধুনিক স্লটার হাউজ: বাণিজ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১০:৪৮

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী দিনে চামড়া খাতকে পরিকল্পনামাফিক প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে স্লটার হাউজ নির্মাণ করা হবে। এসব স্লটার হাউজে পশু জবাই, চামড়া ছাড়ানো ও মাংস কেটে গ্রাহকদের কাছে সরবরাহ করা হবে পেশাগত দক্ষতা ও কম খরচে। এর মাধ্যমে জবাইকৃত চামড়ার শতভাগ সংরক্ষণ সম্ভব হবে এবং শহরে পশু জবাইজনিত বর্জ্যও কমবে বলে জানান তিনি।

রোববার (৩১ মে) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, এ পর্যন্ত ৫৬ লাখ ৫০ হাজারের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে, যা সরকারের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এরপরও আরও কিছু চামড়া সংরক্ষণের আশা রয়েছে।

বাণিজ্য মন্ত্রী বলেন, যারা পরবর্তী ধাপে চামড়া কিনবেন, তাদের ক্রয় কার্যক্রমে স্লথগতি দেখা গেলে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে।

চামড়া সংরক্ষণ নিয়ে অতিরিক্ত আত্মতুষ্টি না দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে যে পরিমাণ চামড়া সংরক্ষণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এর বেশি চিন্তা করলে সেটা শোকরের পর্যায়ে পড়ে না।

তিনি আরও বলেন, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সময় যেসব ট্যানারি ঝরে পড়েছে বা ব্যবসা শুরু করতে পারেনি, তাদের মধ্যে যাদের সক্ষমতা ও আগ্রহ রয়েছে, সরকার তাদের পৃষ্ঠপোষকতা করবে। পরিবেশসম্মত ইটিপি স্থাপনে এসব ট্যানারিকে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান-টিয়ারগ্যাস

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ

ভোক্তাপর্যায়ে ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যে রাজধানী অনেকটা ফাঁকা হয়ে গেছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে

বাংলাদেশের পাশে এডিবি, ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা

বাংলাদেশে সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্ডা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান-টিয়ারগ্যাস

খুদে বিজ্ঞানীদের খোঁজে দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় উদ্ভাবন ও বিজ্ঞান মেলা

ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এ বছর সৌদিতে পবিত্র হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

ট্রেনে জনস্রোত, ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

চামড়া সংরক্ষণে বিভাগীয় শহরে হবে আধুনিক স্লটার হাউজ: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৫ হাজারের বেশি যানবাহন

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

ভোক্তাপর্যায়ে ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

রামিসা হত্যা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নারীসহ ৫৫ জন নিহত

টয়লেটের রাস্তার নানা রোগ ও তার প্রতিরোধে করণীয়

দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ঘাড় ও কোমর ব্যথা প্রতিরোধের উপায়

ঈদুল আযহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাত্রায় বিআরটিএর নানা উদ্যোগ

ঈদের ছুটি শেষে অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

১ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়

রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত