ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

বিদ্যুতের দামবৃদ্ধি: বছরে পাওয়ার গ্রিডের আয় বাড়তে পারে ৭০০ কোটি টাকা

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১২:২৪

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিদ্যুৎ সঞ্চালন মাশুল (হুইলিং চার্জ) বৃদ্ধির কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) বার্ষিক আয় প্রায় ৭০০ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে।

বৃহস্পতিবার (৪ জুন) এক মূল্য সংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে শেয়ারবাজারে বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানিটি। দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটেও বিষয়টি জানানো হয়েছে।

পিজিসিবি কর্তৃপক্ষ জানায়, তাদের আয়ের মূল উৎস বিদ্যুৎ সঞ্চালন আয়, যা বিভিন্ন বিদ্যুৎ বিতিরণকারী প্রতিষ্ঠানের থেকে বিদ্যুৎ সঞ্চালনের মাধ্যমে পাওয়া যায়। গতকাল বুধবার (৩ জুন) বিইআরসি কর্তৃক বিদ্যুৎ সঞ্চালন মূল্য হার বাড়ানো হয়েছে, যা চলতি জুন মাস থেকেই কার্যকর হবে। এতে কোম্পানির বার্ষিক বিদ্যুৎ সঞ্চালন আয় প্রায় ৭০০ কোটি টাকা বাড়তে পারে। তবে বিষয়টি বিদ্যুতের উৎপাদন ও চাহিদার উপর অনেকটা নির্ভর করে।

কোম্পানিটি আরো জানায়, সরকার নির্ধারিত নতুন দাম অনুযায়ী, হুইলিং চার্জ ২৩০ কেভির ক্ষেত্রে ০.৩০৫৭ টাকা থেকে বেড়ে ০.৩৭৮৯ টাকা, ১৩২ কেভির ক্ষেত্রে ০.৩০৮৬ টাকা থেকে বেড়ে ০.৩৮২৫ টাকা এবং ৩৩ কেভির ক্ষেত্রে ০.৩১৮৪ টাকা থেকে বেড়ে ০.৩৮৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুৎ সঞ্চালনের ওপর এই বর্ধিত হার কার্যকর হবে।

আমার বার্তা /জেএইচ

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

রাজধানীর পাইকারি ও খুচরা চালের বাজার পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাজারে চালের দাম ও সরবরাহ

তিন দিনে ইসলামী ব্যাংককে সাড়ে ৬ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে

রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আনবে সরকার

ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সার সরবরাহকারী দেশগুলোতে উৎপাদন, পরিবহন ও লজিস্টিক সংকট দেখা দেওয়ায় রাশিয়া

৬.৫ শতাংশের পরিবর্তে ৩.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে ফিচ

আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে সরকারের প্রাক্কলনকে অতি-আশাবাদী বলে মনে করছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ