ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৮:৫৪

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ব্যবহারিক বিষয়ের নতুন সিলেবাস, নম্বর বণ্টন ও পরীক্ষকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাবলি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। এতে উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, চারু ও কারুকলা, সংগীত এবং গার্হস্থ্য বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান থাকবে ২৫ নম্বর এবং অধিকাংশ বিষয়ের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা।

নির্দেশনা অনুযায়ী, উচ্চতর গণিত (বিষয় কোড: ১২৬) পরীক্ষায় পরীক্ষার্থীদের দুটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে। এর নম্বর বণ্টনে রয়েছে— পরিকল্পনা প্রণয়নে ২, সঠিক প্রক্রিয়া অনুসরণে ৩, লেখচিত্র ও উপাত্ত বিশ্লেষণে ৩, ব্যাখ্যাসহ ফলাফলে ২ এবং মৌখিক অভীক্ষায় ৫ নম্বর।

কৃষি শিক্ষা (বিষয় কোড: ১৩৪) বিষয়ে লটারির মাধ্যমে যেকোনো একটি পরীক্ষণ শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করতে হবে। মাটির প্রকৃতি বিশ্লেষণ, মাটির কলসে ধান বীজ সংরক্ষণ, মাছের সম্পূরক খাদ্য তৈরি বা গোল কাঠের ভলিউম নির্ণয়ের মতো ১০টি নির্ধারিত পরীক্ষণ থেকে একটি সম্পন্ন করতে হবে। এতে পরীক্ষার জন্য ১৫, ব্যবহারিক খাতার জন্য ৫ এবং মৌখিক অভীক্ষার জন্য ৫ নম্বর বরাদ্দ রয়েছে।

পদার্থবিজ্ঞান (বিষয় কোড: ১৩৬) ও রসায়ন (বিষয় কোড: ১৩৭) উভয় বিষয়ের পরীক্ষাই লটারির ভিত্তিতে একটি পরীক্ষণ নির্বাচন করে সম্পন্ন করতে হবে। পদার্থবিজ্ঞানে তত্ত্বের জন্য ৩, ডাটা বা ছকের জন্য ৬, হিসাব ও সতর্কতায় ২ নম্বর করে এবং মৌখিক ও ব্যবহারিক খাতায় ৫ নম্বর করে মোট ২৫ নম্বর রয়েছে।

রসায়নে কাজের ধারা ও সঠিক প্রক্রিয়ায় ৫, ফলাফলে ৫ এবং মৌখিকে ৫ নম্বরসহ মোট ২৫ নম্বরের মূল্যায়ন করা হবে। তবে রসায়নে ব্যবহারিক খাতা জমা দেওয়া বাধ্যতামূলক হলেও এর জন্য আলাদা কোনো নম্বর থাকছে না।

জীববিজ্ঞান (বিষয় কোড: ১৩৮) পরীক্ষায় লটারির মাধ্যমে নির্ধারিত একটি পরীক্ষণের নাম, যন্ত্রপাতি, কার্যপদ্ধতি, চিত্র অঙ্কন, চিহ্নিতকরণ ও সতর্কতার ওপর ১৫ নম্বর থাকবে। এছাড়া ফলাফলের ব্যাখ্যায় ৪, মৌখিকে ৪ এবং ব্যবহারিক খাতায় ২ নম্বর বণ্টন করা হয়েছে।

চারু ও কারুকলা (বিষয় কোড: ১৪৮) বিষয়ের পরীক্ষার্থীদের দৃশ্য ও নকশা অঙ্কনের জন্য প্রয়োজনীয় রং (জল রং ব্যতীত), জ্যামিতি বক্স, স্কেল ও পেনসিল নিজেদের সঙ্গে আনতে হবে এবং হল কর্তৃপক্ষ পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করবেন।

সংগীত (বিষয় কোড: ১৪৯) পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষকরা শিক্ষার্থীর সুর, তাল, লয় ও উচ্চারণের ওপর ভিত্তি করে মূল্যায়ন করবেন।

অন্যদিকে, গার্হস্থ্য বিজ্ঞান (বিষয় কোড: ১৫১) পরীক্ষায় ব্যবহারিক খাতা আনা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে এবং রান্নার উপকরণ (ডিম, দুধ, চিনি) ও দর্জি বিজ্ঞানের উপকরণ (বাদামি কাগজ, গজফিতা, স্কেল) পরীক্ষার নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

আমার বার্তা/এমই

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) ও সরকারি আলিয়া মাদ্রাসায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

‘বেগম রোকেয়া পদক ২০২৬’-এর জন্য শিক্ষা খাতের যোগ্য নারীদের সন্ধান করছে সরকার। এই লক্ষ্যে শিক্ষা

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

আমাদের দেশের একটা বিশাল জনসংখ্যা আছে, এটি আমাদের সম্পদ এবং এটিকে জনসম্পদে পরিণত করতে পারেন

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ভুল তথ্য জমা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে কঠোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ