ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আরআরটিসি: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৭:২১

ঢাকার মিরপুর পাইকপাড়ায় নির্মাণাধীন Road Research & Training Center (RRTC) ধীরে ধীরে বাংলাদেশের অন্যতম আধুনিক ও সম্ভাবনাময় অবকাঠামো গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হচ্ছে। প্রায় ৪২ একর বিস্তীর্ণ জায়গাজুড়ে গড়ে ওঠা এই মেগা প্রকল্পকে দেশের infrastructure sector-এর একটি “Dream Project” এবং ভবিষ্যতের “Center of Excellence” হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

Roads and Highways Department (RHD)-এর উদ্যোগে এবং Asian Development Bank (ADB)-এর অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্প শুধু একটি road research institute নয়; বরং এটি ভবিষ্যতে বাংলাদেশের integrated infrastructure development, smart transport technology এবং development coordination-এর একটি কেন্দ্রীয় hub হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, একসময় এই এলাকাটি অব্যবস্থাপনা ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিল। অভিযোগ রয়েছে, এখানে অবৈধভাবে বাড়ি/প্লট ক্রয়-বিক্রয়, অনুপ্রবেশকারীদের অবৈধভাবে বসবাসের সুযোগ প্রদান এবং মাদকসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হতো। এমনকি কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টাও হয়েছিল। তবে প্রকল্প কর্তৃপক্ষের দৃঢ় অবস্থান, সক্রিয় উদ্যোগ এবং কার্যকর ব্যবস্থাপনার ফলে বর্তমানে সেই স্থানই একটি আধুনিক, সুপরিকল্পিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন অবকাঠামো গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে রূপ নিচ্ছে। সংশ্লিষ্টদের মতে, RRTC ভবিষ্যতে বাংলাদেশের infrastructure sector-এর একটি “State-of-the-Art Development Hub” ও “Center for Excellence” হিসেবে আত্মপ্রকাশ করবে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশ থেকে উন্নত রাষ্ট্রে উত্তরণের পথে রয়েছে। এ যাত্রাকে টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হলে গবেষণাভিত্তিক পরিকল্পনা, দক্ষ মানবসম্পদ এবং সমন্বিত উন্নয়ন ব্যবস্থাপনার বিকল্প নেই। RRTC সেই লক্ষ্য পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ।

প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী আশিক কাদির বলেন,প্রকল্পটিতে আন্তর্জাতিক মানের training facility, modern testing laboratory এবং collaborative research environment গড়ে তোলা হয়েছে। এখানে একসঙ্গে প্রায় ১,৫০০ জন শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। ফলে road engineering, transport management, infrastructure planning এবং technical skill development-এর ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

RRTC-তে প্রায় ১৪,০০০ বর্গমিটার আয়তনের Research Center Building নির্মাণ করা হয়েছে, যেখানে গবেষক, প্রকৌশলী এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আধুনিক অফিস ও গবেষণা সুবিধা থাকবে। পাশাপাশি প্রায় ১০,০০০ বর্গমিটার আয়তনের অত্যাধুনিক Testing Laboratory Complex-এ pavement testing, construction material analysis, bridge component testing এবং climate resilient infrastructure research পরিচালনার সুযোগ থাকবে।

এছাড়া ভবিষ্যতের smart transport system-এর অংশ হিসেবে এখানে Traffic Management Center (TMC) এবং Intelligent Traffic System (ITS) অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে real-time traffic monitoring, smart signal control, traffic data analysis এবং road safety management-এর মতো আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

আন্তর্জাতিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রেও RRTC গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্যাম্পাসে ৩০০+ আসনবিশিষ্ট দুটি আধুনিক auditorium নির্মাণ করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক conference, seminar এবং technical workshop আয়োজন করা যাবে। ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় infrastructure research ও transport innovation-এর একটি regional hub হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পাবে।

আবাসন সুবিধার ক্ষেত্রেও প্রকল্পটি বিশেষ গুরুত্ব পেয়েছে। দেশি-বিদেশি গবেষক ও কর্মকর্তাদের জন্য ১২০টিরও বেশি accommodation facility এবং আন্তর্জাতিক অতিথিদের জন্য ১২টি আধুনিক accommodation facility নির্মাণ করা হয়েছে।

পরিবেশবান্ধব ও sustainable smart campus হিসেবে পরিকল্পিত RRTC-এর প্রায় ৭০ শতাংশ এলাকা green zone রাখা হয়েছে। landscaped garden, waterbody management, eco-friendly drainage system, walking space, gymnasium, swimming pool এবং recreation zone সংযোজনের মাধ্যমে একটি আধুনিক ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে RRTC শুধু গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেই নয়; বরং RHD, LGED, BWDB, RAJUK, City Corporation, CAAB, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের জন্য একটি সমন্বিত development coordination platform হিসেবে কাজ করতে পারবে।

সব মিলিয়ে, RRTC বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং স্মার্ট যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ ভিত্তি নির্মাণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আমার বার্তা/এমই

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা হত্যা মামলায় আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন

ঈদে নৌপথের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক কোস্টগার্ড: ডিজি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

নরসিংদীতে ৬ পুলিশ সদস্যকে কান ধরে ওঠবস করালেন আ.লীগের নেতাকর্মীরা

‘তেলাপোকা’র ভয়ে কাঁপছে মোদী সরকার, বন্ধ করলো ওয়েবসাইটও

হকি ও কাবাডি খেলোয়াড়দের অর্ধ কোটি টাকা আর্থিক পুরস্কার

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

ঈদে নৌপথের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক কোস্টগার্ড: ডিজি

ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

লন্ডনে অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণ সভা

এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো চুক্তি স্বাক্ষর করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

আগে ক্রীড়ামোদিরা কিছু দিতে আসতেন, এখন আসেন নিতে: স্পিকার

খেলা বান্ধব পরিবেশই আনবে সমাজের গুণগত পরিবর্তন: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় অগ্রগতি অসম্ভব: বাণিজ্যমন্ত্রী

কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

বিরোধীদলের কিছু নেতাকর্মী কি মাদকাসক্ত, প্রশ্ন বিএনপি নেতা আলালের

আরআরটিসি: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে