ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘পথেই মৃত্যু’ ঠেকাতে উপজেলা পর্যায়ে সাপের অ্যান্টিভেনম দিচ্ছে সরকার

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১০:১৪

গ্রামাঞ্চলে সাপে কাটা রোগীর চিকিৎসায় বড় উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে উপজেলা পর্যায়ের হাসপাতালেই পাওয়া যাবে সাপের বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম’। বর্ষা মৌসুমে মৃত্যুর ঝুঁকি কমাতে জরুরি ভিত্তিতে দেশের প্রতিটি জেলায় ৩০ ভায়েল করে অ্যান্টিভেনম বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে দেশের সব সিভিল সার্জনকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে। চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন তৌহিদুল আনোয়ার।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন বর্ষা মৌসুমে দেশে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি জেলার জন্য ৩০ ভায়েল করে অ্যান্টিভেনম বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জনরা তাদের আওতাধীন উপজেলা হাসপাতালগুলোর চাহিদা ও প্রয়োজন অনুযায়ী এই ওষুধ বিতরণ করবেন।

চিঠিতে সিভিল সার্জনদের আগামী ২ কর্মদিবসের মধ্যে প্রতিনিধি পাঠিয়ে রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে এই প্রতিষেধক সংগ্রহ করতে বলা হয়েছে। জীবনরক্ষাকারী এই ওষুধের গুণগত মান ঠিক রাখতে সম্পূর্ণ ‘কোল্ড চেইন’ (শীতলীকরণ প্রক্রিয়া) বজায় রেখে তা পরিবহনের জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৮ এপ্রিল ‘সাপে কাটে গ্রামে, অ্যান্টিভেনম থাকে শহরে; মৃত্যু হয় পথেই’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সরকারের নজরে আসে। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে সংকট নিরসনে সরাসরি মাঠ পর্যায়ে প্রতিষেধক পৌঁছানোর নির্দেশনা দেয় সরকার।

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা হত্যা মামলায় আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন

ঈদে নৌপথের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক কোস্টগার্ড: ডিজি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

নরসিংদীতে ৬ পুলিশ সদস্যকে কান ধরে ওঠবস করালেন আ.লীগের নেতাকর্মীরা

‘তেলাপোকা’র ভয়ে কাঁপছে মোদী সরকার, বন্ধ করলো ওয়েবসাইটও

হকি ও কাবাডি খেলোয়াড়দের অর্ধ কোটি টাকা আর্থিক পুরস্কার

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

ঈদে নৌপথের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক কোস্টগার্ড: ডিজি

ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

লন্ডনে অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণ সভা

এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো চুক্তি স্বাক্ষর করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

আগে ক্রীড়ামোদিরা কিছু দিতে আসতেন, এখন আসেন নিতে: স্পিকার

খেলা বান্ধব পরিবেশই আনবে সমাজের গুণগত পরিবর্তন: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় অগ্রগতি অসম্ভব: বাণিজ্যমন্ত্রী

কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

বিরোধীদলের কিছু নেতাকর্মী কি মাদকাসক্ত, প্রশ্ন বিএনপি নেতা আলালের

আরআরটিসি: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে