ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

ভারতে আন্দোলনকারীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৬, ১৮:১৮
মুম্বাইয়ে আন্দোলনে গেলে শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের: ভিডিও শেয়ার করে জানাল কংগ্রেস

আন্দোলন দমাতে প্রতিবাদী শিক্ষার্থীদের মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন মুম্বাই পুলিশের এক কর্মকর্তা। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

ভিডিওটি প্রকাশ করেছে মুম্বাই কংগ্রেসের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল। অভিযোগ সামনে আসার পরই সংশ্লিষ্ট পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ প্রশাসন।

কয়েকদিন ধরে মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর এবং আজাদ ময়দানসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ‘কাকরোচ জনতা পার্টি’র ব্যানারে ছাত্র ও সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। সেই আন্দোলন থামাতেই পুলিশ এমন হুমকি দেয় বলে অভিযোগ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থীকে একটি পুলিশ ভ্যানে আটকে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, আন্দোলনস্থল থেকে তাদের আটক করা হয়েছিল। ভ্যানের সামনের সিটে বসা এক পুলিশ সদস্য শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে বলেন। একই সঙ্গে আর কখনো আন্দোলনে যোগ না দেওয়ার নির্দেশ দেন।

ভিডিওতে ওই পুলিশকর্মীকে বলতে শোনা যায়, ‘তোমাদের যদি এখানে আর কখনো দেখা যায়, আমি জীবন বরবাদ করে দেবো।’

আরও পড়ুন হঠাৎ নরম সুর বিজেপির, তবে কি পিছু হটছে মোদী সরকার?

এরপরই তিনি আরও বিস্ফোরক হুমকি দিয়ে বলেন, ‘তোমাদের ব্যাগে ৫০ গ্রাম করে গুঁড়া (মাদক) ঢুকিয়ে দেবো। জীবন শেষ হয়ে যাবে।’ আন্দোলনের কারণে তাদের ডিউটি কঠিন হয়ে গেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন ওই পুলিশ কর্মকর্তা।

ভিডিওটি শেয়ার করে মুম্বাই কংগ্রেস বলেছে, গণতান্ত্রিক অধিকারের ওপর এটি সরাসরি আক্রমণ। প্রতিবাদ করা কোনো অপরাধ নয়। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর জবাবদিহিতার মাধ্যমে দেওয়া উচিত, হুমকির মাধ্যমে নয়।

ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্যতা এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইউনিফর্ম পরিহিত ওই চালককে তার দায়িত্ব থেকে সরিয়ে বরখাস্ত করা হয়েছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এমই

‘ককরোচ’দের বিক্ষোভের রেশ সংসদ চত্বরে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী এমপিদের

ভারতে নিট পরীক্ষা নিয়ে চলমান বিতর্কের জেরে জেন-জি আন্দোলনের রেশ এবার সংসদ চত্বরেও ছড়িয়ে পড়েছে।

মোদীর আশ্বাস যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালির সার্বভৌমত্ব বা নিয়ন্ত্রণ নেওয়ার কোনো ইচ্ছে যুক্তরাষ্ট্রের নেই বলে স্পষ্ট জানিয়ে

গুন্ডা এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি, আন্দোলন চলবে: অভিজিৎ দীপকে

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ঐতিহাসিক

গাজী নজরুলের শাস্তি ও পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল শ্যামনগর

রাষ্ট্রপতির পদত্যাগ: সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

মার্কিন বিশেষ দূতের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুগম হবে

ভারতে আন্দোলনকারীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

ইডিএফ ঋণের নতুন নীতিমালা, খেলাপি হলে মিলবে না নতুন সুবিধা

বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে: শিক্ষামন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে বড় সুযোগ

ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বিডার উদ্যোগে বাস্তবায়নের পর্যায়ে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

ভোলার চরমানিকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ

এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের

তারেক রহমানকে ভারত সফরে আমন্ত্রণ জানলেন নরেন্দ্র মোদী

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন

আসামি মোজাফফরের পেছনে আ.লীগ সরকারের প্রশ্রয় ছিল: চিফ প্রসিকিউটর