ই-পেপার রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩

ঈদে টিভিতে বিশেষ অনুষ্ঠান

আমার বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬, ১৪:৫২

ঈদকে কেন্দ্র করে টেলিভিশন চ্যানেলগুলো প্রতিবছর বর্ণিল আয়োজন করে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। দর্শকদের বিনোদনের জন্য দেশের বিভিন্ন চ্যানেল পাঁচ থেকে সাত দিনের বিশেষ অনুষ্ঠানমালা উপস্থাপন করছে। এই বিশেষ আয়োজনের প্রথম দিনে যেসব নাটক ও টেলিফিল্ম সম্প্রচার হবে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।

বিটিভি

ঈদের রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে ‘মিস একাল মিস্টার সেকাল’। শায়ের খানের রচনায় এটি প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত।

চ্যানেল আই

বিকেল ৪:৩০ মিনিটে সম্প্রচার হবে নাটক ‘ফ্যামিলিম্যান’, পরিচালনায় মুহম্মদ মোস্তফা কামাল রাজ। জোভান ও তটিনী অভিনয় করেছেন। এরপর সন্ধ্যা ৬টায় আফজাল হোসেন পরিচালিত ধারাবাহিক নাটক ‘কঙ্গো থেকে বঙ্গ’ সম্প্রচারিত হবে।

মাছরাঙা টেলিভিশন

বিকেল ৫:৫০ মিনিটে থাকবে ‘কলেজ ডে’জ’, রাত ৮টায় ‘ব্ল‍্যাক লাভ’, রাত ১০:২০ মিনিটে ‘গুড লাক’ এবং রাত ১১:৩০ মিনিটে টেলিফিল্ম ‘ম্যাজিক বস’।

দীপ্ত টিভি

সন্ধ্যা ৭টায় নাটক ‘অভিমান’ সম্প্রচারিত হবে। এতে খায়রুল বাসার ও তানজিন তিশা অভিনয় করেছেন। রাত ৮টায় ‘সংসার বিষের বড়ি’ এবং রাত ১০টায় ‘অরণি সত্যি এসেছিল’ প্রচার হবে। রাত ১১:১০ মিনিটে দর্শকরা দেখতে পাবেন ‘শেষ ঘুম’।

বাংলাভিশন

দুপুর ২:১০ মিনিটে টেলিফিল্ম ‘তিন কানা’, বিকেল ৫:৩৫ মিনিটে ‘মনের মতো বউ’, সন্ধ্যা ৭:৪৫ মিনিটে ‘বউ মন বোঝে না’ সম্প্রচারিত হবে। রাত ৯:২৫ মিনিটে ‘মিস্টার পরিষ্কার’, রাত ১০:৪৫ মিনিটে ‘মনের বয়স ১৬’ এবং রাত ১১:৪৫ মিনিটে ‘ফুটানি বাবু’ থাকবে।

বৈশাখী টিভি

রাত ৯:৫৫ মিনিটে ‘টাউট জামাই’ এবং রাত ১১:৪০ মিনিটে মেগা নাটক ‘উভয় সংকট’ দর্শকদের দেখাবে।

আরটিভি

সন্ধ্যা ৭টায় ‘মুশকিল আসান’, ৭:৩০ মিনিটে ‘সুন্দরী বধূ’, রাত ৮:৩০ মিনিটে ‘বিদেশি প্রোডাক্ট’, রাত ৯:৩০ মিনিটে ‘চেয়ারম্যানের বিয়ে’ এবং রাত ১১:৩০ মিনিটে ‘লুডু’ সম্প্রচারিত হবে।

এটিএন বাংলা

সকাল ৯টায় ‘নীল শাড়ি’, বিকেল ৫:৫০ মিনিটে ‘মাথা গরম দবির’, সন্ধ্যা ৭:৩৫ মিনিটে ‘মামাতো বোন যখন বউ’, রাত ৮:৫০ মিনিটে ‘ভালোবেসে অবশেষে’ এবং রাত ১১টায় ‘মালেক পাগলা’ দর্শকরা উপভোগ করতে পারবেন।

এবারের ঈদে টেলিভিশন চ্যানেলগুলোতে রয়েছে নাটক, টেলিফিল্ম এবং বিশেষ ধারাবাহিকের সমন্বয়। দর্শকরা পাবেন পূর্ণাঙ্গ বিনোদনের অভিজ্ঞতা, যা ঈদকে আরও আনন্দময় করে তুলবে।

বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

ঈদের আনন্দ যখন দেশজুড়ে, ঠিক তখনই ভক্তদের বড় এক চমক দিলেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা।

ঈদে ১৩৩ হলে শাকিব খানের ‘প্রিন্স’

ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের জন্য ঈদ মানেই নতুন চমক। এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মেগা সুপারস্টার

সাবিলা নূরের ‘বনলতা এক্সপ্রেস’ ঈদে মুক্তি

গত বছরের কোরবানির ঈদে বড় পর্দায় অভিষেক করেছিলেন সাবিলা নূর, শাকিব খানের বিপরীতে অভিনয় করে।

ঈদে শুভেচ্ছা জানালেন শাকিব খান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশ-বিদেশে থাকা ভক্ত-অনুরাগীদের উদ্দেশে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

ঢাকার ফাঁকা সড়কে ব্যস্ত রিকশা ও সিএনজি ভাড়া বৃদ্ধি

প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা

সৌদি ঘাঁটি খুলে মার্কিন-ইরান সংঘাতের প্রস্তুতি

ভাঙ্গায় ঈদের দিনে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ

ঈদে স্বর্ণের দাম কমেছে

কাবুলে পাকিস্তানি হামলায় পুনর্বাসন কেন্দ্র বিধ্বস্ত, শতাধিক নিহত

ডা. শফিকুর রহমানের সঙ্গে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় অতিথি ভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে মিলনমেলা

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

ঈদে দায়িত্বে যেসব পেশার মানুষ

মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘বিন্দুমাত্র’ আগ্রহ নেই: ডোনাল্ড ট্রাম্প

দেশবাসীকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: পানিসম্পদমন্ত্রী

চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা

জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

২১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

শাওয়ালের চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই: প্রধানমন্ত্রী