ই-পেপার রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩

প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা

আমার বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬, ১৫:৩৯

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের পবিত্র দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সঙ্গে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ সম্পন্ন হয়।

দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত ভাই আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সাক্ষাতে উভয় পক্ষ একে অপরের খোঁজ-খবর নেন, সখ্যের আড্ডায় মেতে ওঠেন এবং একসঙ্গে ছবি তোলেন।

বিএনপির মিডিয়া সেলের বরাত দিয়ে জানানো হয়েছে, সাক্ষাৎকালে জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার গুরুত্বের উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের জনগণের কল্যাণ ও সুখ-শান্তি কামনা করে তারা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত শেষে তিনি সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন। সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ঢল নামে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল কোলাকুলি, হাত মেলানো এবং ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি এক উষ্ণ ও হৃদ্যতাপূর্ণ আড্ডায় রূপ নেয়।

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ যে দেশ দেখতে

রাষ্ট্রীয় অতিথি ভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে মিলনমেলা

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়

ঈদে দায়িত্বে যেসব পেশার মানুষ

ঈদ মানেই আনন্দ, মিলনমেলা ও ছুটির দিন। কিন্তু সব মানুষ একসাথে এই আনন্দ ভোগ করতে

মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

একমাস সিয়াম সাধনার পর সারা দেশে উদযাপিত হ‌চ্ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

ঢাকার ফাঁকা সড়কে ব্যস্ত রিকশা ও সিএনজি ভাড়া বৃদ্ধি

প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা

সৌদি ঘাঁটি খুলে মার্কিন-ইরান সংঘাতের প্রস্তুতি

ভাঙ্গায় ঈদের দিনে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ

ঈদে স্বর্ণের দাম কমেছে

কাবুলে পাকিস্তানি হামলায় পুনর্বাসন কেন্দ্র বিধ্বস্ত, শতাধিক নিহত

ডা. শফিকুর রহমানের সঙ্গে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় অতিথি ভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে মিলনমেলা

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

ঈদে দায়িত্বে যেসব পেশার মানুষ

মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘বিন্দুমাত্র’ আগ্রহ নেই: ডোনাল্ড ট্রাম্প

দেশবাসীকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: পানিসম্পদমন্ত্রী

চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা

জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

২১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

শাওয়ালের চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই: প্রধানমন্ত্রী