ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

শাড়িতে রেট্রো লুকে মারিয়া শান্তর বাজিমাত

আমার বার্তা অনলাইন:
৩১ মার্চ ২০২৬, ১৫:৩৬

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবারের ঈদে ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী মারিয়া শান্তর। নির্মাতা রায়হান রাফীর হাত ধরে সিনে দুনিয়ায় পা রেখেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার নিজের স্টাইলিশ লুক দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি ফ্যাশন ফেস্টে মারিয়ার উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে।

ফেস্টের সেই আয়োজনে মারিয়াকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক আবহে। পরনে ছিল উজ্জ্বল লাল রঙের একটি আভিজাত্যপূর্ণ শাড়ি। এর সঙ্গে স্লিভলেস মাল্টিকালার ব্লাউজ এবং গলায় পাথরের কারুকাজ করা চকার নেকলেস তার লুকে যোগ করেছে বিশেষ মাত্রা।

হাতে লাল চুড়ি আর ছোট একটি ক্লাচ ব্যাগে নিজেকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে সব ছাপিয়ে তার চোখের গোল সানগ্লাসটি পুরো লুকে নিয়ে এসেছে একটি ক্ল্যাসিক রেট্রো ভাইব। এছাড়াও ব্যাকগ্রাউন্ডের সঙ্গেও মানানসই হয়ে ওঠে তার সাজ-পোশাক।

সেই ফেস্ট প্রাঙ্গণে একটি ভিন্টেজ নীল রঙের গাড়ির ওপর বসে মারিয়ার পোজ দেওয়া ছবিগুলো বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। হালকা মেকআপ আর পরিপাটি চুলের সাজে তাকে একদিকে যেমন গ্ল্যামারাস লেগেছে, অন্যদিকে তেমনি আভিজাত্য ফুটে উঠেছে।

অনুষ্ঠানে মারিয়ার সঙ্গে সিনেমার পরিচালক রায়হান রাফীসহ অন্য সহশিল্পীদেরও দেখা গেছে।

ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় এমনিতেই দারুণ উচ্ছ্বসিত মারিয়া। বুবলী ও নাজিফা তুষির মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বড় পর্দায় শুরুটা ভালোই হলো তার। সেই সাফল্যের মাঝেই তার এই বোল্ড ও ফ্যাশনেবল উপস্থিতি ভক্তদের মনে বাড়তি উন্মাদনা তৈরি করল।

আমার বার্তা/এমই

‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে’

বলিউডের গ্ল্যামার আর আলোর ঝলকানির পেছনেও যে এক গভীর আত্মানুসন্ধানের গল্প থাকে, তা আরও একবার

চলচ্চিত্র অধিদপ্তরে নির্মাতাদের ওপর হামলা, নিরাপত্তা-বিচারের দাবি

জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল চাইতে গিয়ে খোদ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি)

ভদ্রতা দেখাতে গিয়ে সিনেমা থেকে বাদ পড়তে হয় ডাকোটাকেৎ

হলিউডে কাস্টিংয়ের বিষয়টি কতটা অনিশ্চিত হতে পারে, তার এক অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেছেন ‘ফিফটি শেডস

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই: নিশো

বড় পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে যে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন আফরান নিশো, এবারের ঈদে তার সেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন