ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ের পর প্রকাশে আপত্তি কিয়ারার!

আমার বার্তা অনলাইন
০৪ মে ২০২৬, ১০:৪৪

২০১৪ সালে ‘ফাগলি’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকে একের পর এক জনপ্রিয় সিনেমায় কাজ করে নিজের অবস্থান শক্ত করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, কবীর সিং, শেরশাহ এবং ‘গুড নিউজ’-এর মতো ছবিতে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে।

এবার তিনি কাজ করছেন আলোচিত কন্নড় প্রজেক্ট টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস-এ, যেখানে সহ-অভিনেতা হিসেবে আছেন যশ। ছবির প্রথম লুক প্রকাশের পরই এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সিনেমাটি নিয়ে নতুন এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী। শুটিং শেষ হওয়ার পর কিছু অন্তরঙ্গ দৃশ্য দেখে কিয়ারা নিজের অবস্থান পরিবর্তন করেছেন। কাটছাঁট করে ঘনিষ্ঠ দৃশ্য কিছুটা সংক্ষিপ্ত করার অনুরোধ করেছেন কিয়ারা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুটিংয়ের পর দৃশ্যগুলো দেখে আপত্তি জানিয়েছেন কিয়ারা। সহ–অভিনেতা যশ ও পরিচালকের কাছে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুযায়ী, শুটিংয়ের আগে কিয়ারাকে আশ্বস্ত করা হয়েছিল কোনো দৃশ্যে তিনি অস্বস্তিবোধ করবেন না। স্বাচ্ছন্দ্য রাখার প্রতিশ্রুতিতেই রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সম্মতি দিয়েছিলেন। কিন্তু ফুটেজ দেখার পর নাকি নিজের মত পরিবর্তন করেছেন কিয়ারা।

জানা যায়, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলাদা করে পরিচালক-অভিনেত্রীর মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। সর্বোপরি যশ বা ‘টক্সিক’ নির্মাতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ছবিতে যশ, কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশিসহ অনেকেই।

‘টক্সিক’ ইতোমধ্যেই মুক্তি তারিখ একাধিকবার পরিবর্তনের মুখে পড়েছে। প্রথমে ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়। তবে সর্বশেষ খবর অনুযায়ী, মুক্তি আবারও অনিশ্চয়তায় পড়েছে।

সব মিলিয়ে, ছবিটি মুক্তির আগেই যেমন আলোচনা তৈরি করেছে, তেমনি এখন এর ভেতরের সিদ্ধান্ত ও বিতর্কও নতুন করে আলোচনায় এনে দিয়েছে কিয়ারার এই প্রজেক্টকে।

এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে: নাজিফা তুষি

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের দীর্ঘ নীরবতা এবং

মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ক্যাটরিনা

গত বছরের নভেম্বরে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের জীবন আলো করে এসেছে তাদের

তামিলনাড়ু নির্বাচনে অনেকটা এগিয়ে থালাপতির দল

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক সৃষ্টি করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। সবশেষ

জান্নাতুল ফেরদাউস ইরার অর্জনে রঙ্গিলা বৈশাখ সম্মাননা

রঙ্গিলা বৈশাখ সম্মাননা অর্জন করে সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তরুণ নৃত্যশিল্পী ও মডেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল