ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

নিজস্ব প্রতিবেদক:
০৪ মে ২০২৬, ১৯:০৩

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিছু বাতিলকৃত সরঞ্জাম নিলামে বিক্রি নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি হয়েছে। নিলাম প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পেয়ে অনুসন্ধানে গিয়ে দেখা গেল উল্টো চিত্র। অধিদপ্তরের কর্মচারীদের বিবাদমান দুটি গ্রুপ স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে নিজ প্রতিষ্ঠানের দুর্নাম ছড়াতে উঠেপরে লেগেছে। তাদের দ্বন্দ্বের বলি হচ্ছে নিলাম প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তা-কর্মচারীরা। অথচ, নিলামের কাগজপত্র ঘেঁটে স্পষ্ট হওয়া গেছে, নিলাম প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল না। বিজ্ঞপ্তি দিয়ে নিলাম ডাকা, আগ্রহীদের প্রকাশ্যে অংশগ্রহণ এবং সরকারি কোষাগারে অর্থ জমা, সবই হয়েছে নিয়ম মাফিক।

সংশ্লিষ্ট নথিতে দেখা গেছে, এলজিইডি সদর দপ্তরের রক্ষণা-বেক্ষণ শাখার তত্ত্বাবধানে ২০২৫ সালে আগস্ট ও সেপ্টেম্বর মাসে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়। নিলামের তালিকায় ছিল ৪৭টি পণ্য। এর মধ্যে বাতিল হওয়া লিফটের যন্ত্রাংশসহ অকেজো ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্য এবং কাঠের আসবাবপত্র ছিল। বেশ কয়েকজন আগ্রহী ক্রেতার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নিলাম। প্রতিযোগিতায় অংশ নিয়ে নিলাম জিতে নেন আজান এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান। একাধিক চালানের মাধ্যমে নিলামের আনুমানিক ৬ লাখ ৮৩ হাজার ৩১৩ টাকা সরকারি কোষাগারে জমা দেয় প্রতিষ্ঠানটি। নিলামের জন্য গঠিত কমিটির হাত ধরে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই কাজগুলো সস্পন্ন হলেও প্রক্রিয়াটিকে বিতর্কিত করতে দাপ্তরিক কুচক্র অপপ্রচার চালাচ্ছে। তারা সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়েও বিভ্রান্ত করছে।

নিলাম কমিটির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সদর দপ্তর থেকে কমিটি করে দিয়েছে, আমরা শুধু নিলাম বাস্তবায়ন করেছি। এই নিলাম স্বচ্ছতার সঙ্গেই হয়েছে। এতে করে সরকার লাভবান হয়েছে। অথচ, কর্তৃপক্ষের কাছে আমাদের বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে। কুচক্রি মহলের ভুয়া অভিযোগের প্রেক্ষিতে সদর দপ্তর থেকে নিলাম কমিটিকে শোকজও করা হয়। আমাদের শোকজের জবাবে কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়েছে।

এ বিষয়ে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রি নিয়ে একাধিক অভিযোগ আসে। তবে, তদন্ত করে কোনো অনিয়ম-দুর্নীতি পাওয়া যায়নি। অকারণে হয়রানির শিকার হয়ে রক্ষণা-বেক্ষণ শাখা থেকে কেউ কেউ স্বেচ্ছায় চলেও গেছেন।

আমার বার্তা/এমই

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নির্বাচনে দেশটির সরকারি দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিজয়ী হতে যাচ্ছে। এ

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

রোহিঙ্গা সংকট নিরসনে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) কার্যকর ভূমিকা নেওয়ার জন্য বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, সরকার ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে। সোমবার (০৪ মে)

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনাইটেড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল