ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

বাবার ত্যাগ ও স্মৃতি নিয়ে আপ্লুত তারকারা

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১৭:৪৫
শবনম ফারিয়া, জিয়াউল হক পলাশ, সাফা কবির, তৌসিফ মাহবুব । ছবি : কোলাজ

দিন যায়, দিন আসে। বদলে যায় সময়ের সমীকরণ। কিন্তু জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি সাফল্যে বাবার অবদান কি কখনো ভোলা যায়? বাবা মানেই এক অদৃশ্য বটবৃক্ষ, যার ছায়ায় সন্তান খুঁজে পায় পরম নিশ্চিন্ততা। বাবাকে নিয়ে প্রাত্যহিক ভালোবাসার পাশাপাশি একটু বাড়তি আবেগ ও কৃতজ্ঞতা প্রকাশের দিনটিই হলো ‘বিশ্ব বাবা দিবস’। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে গভীর শ্রদ্ধায় পালিত হয় দিনটি। এবারের বাবা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আবেগ, স্মৃতি আর ভালোবাসার গল্প ভাগ করে নিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকারা।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাবার আত্মত্যাগের এক অনন্য গল্প তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘১৯৯৩ সালে যখন আব্বুর ব্যবসা থেকে মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখন তিনি আমাকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন। কারণ তাঁর একটাই স্বপ্ন ছিল তাঁর ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে আর সবার থেকে আলাদা হবে। তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা।’

তৌসিফ আরও বলেন, ‘আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তাঁর অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয়, এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ। আজ আমি তাঁর সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি জানি না, কিন্তু একটা বিষয় নিশ্চিত—আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার আব্বু। তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার ভেতর থেকেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ বাবা দিবস। আজীবন বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।’

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবীর তার বাবাকে জীবনের সবচেয়ে বড় শক্তির জায়গা উল্লেখ করে লিখেছেন, ‘সেই মানুষটিকে বাবা দিবসের শুভেচ্ছা, যিনি কখনোই শুধু আমার বাবা হয়ে থাকেননি; আপনি সবসময় আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়, আমার সবচেয়ে বড় সমর্থক এবং আমার বন্ধু। জীবনকে সহজ, উজ্জ্বল এবং ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, বাবা।’

এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ তার বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন একেবারেই ভিন্ন আঙ্গিকে। এক লাইনের এক গভীর অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আব্বার গায়ের গন্ধটা আমার কাছে খুব আপন।’

অভিনেত্রী শবনম ফারিয়া তার বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি। জীবনের নানা উত্থান-পতনের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আর সবার মতো আমার জীবনেও অসংখ্য ধাক্কা, উত্থান-পতন, না-পাওয়া, ধোঁকা আর প্রতারিত হওয়ার গল্প আছে। কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা হলো আমার বাবার গল্প, আমাকে আকাশে ডানা মেলতে দেওয়ার গল্প, আমার কোনো চাওয়া অপূর্ণ না রাখার গল্প।’

বাবার মৃত্যুর পর তৈরি হওয়া শূন্যতার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমার দাদী সবসময় আমাকে ডাকেন আমার ছেলের কলিজা। কিন্তু দাদু হয়তো জানেন না, তাঁর ছেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর নাতনির কলিজার একটা অংশও চলে গেছে। যতদিন বেঁচে থাকব, সেই শূন্যতাটা আর কখনো পূরণ হবে না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’ তবে জীবনের নতুন অধ্যায়ের কথা উল্লেখ করে ফারিয়া আরও বলেন, ‘তবে আল্লাহ মানুষের জীবন থেকে কিছু নিয়ে নিলে, কোনো না কোনোভাবে কিছু ফিরিয়েও দেন। গত বছর থেকে আমার জীবনে আরেকজন বাবা এসেছেন। দীর্ঘ ৮ বছর পর আমি আবার কাউকে “আব্বু” বলে ডাকতে পারি, আমার শ্বশুরকে। তানজিমকে পাওয়ার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো, আমি আরেকটা বাবা পেয়েছি। সব বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা!’

জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস তার বাবার হাত ধরেই রুপালি পর্দায় আসার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘তাঁরই কল্যাণে, তাঁরই আশীর্বাদে চলচ্চিত্র পরিচালক হয়েছি! সেই সুবাদে অনেক নায়কদের সাথেই কাজ করার সৌভাগ্য হয়েছে! কিন্তু আমার জীবনে আসল নায়ক তিনিই—আমার বাবা। সবাইকে "বিশ্ব পিতৃদিবস" এর শুভেচ্ছা।’

নির্মাতা আশফাক নিপুণ ১৯৭৬ সালের তার বাবার একটি চমৎকার ছবি পোস্ট করে স্মৃতিকাতর হয়ে লিখেছেন, ‘১৯৭৬ সালে আমার বাবা; যতটা হ্যান্ডসাম, স্মার্ট ও সাহসী হওয়া সম্ভব, ঠিক ততটাই ছিলেন! শুভ বাবা দিবস আব্বা। স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করুন এবং প্রতিদিন একজন ভালো মানুষ হতে সাহায্য করুন, যেন আমি আপনাকে আগের চেয়েও বেশি গর্বিত করতে পারি। তোমাকে অনেক ভালোবাসি ও মিস করি।’

জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন বাবার জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী সাগীরা, পৃথিবীর সব বাবা সুস্থ ও ভালো থাকুক। বিশ্ব বাবা দিবস।’

অন্যদিকে ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ তার বাবার সুস্থতা কামনা করে লিখেছেন, ‘আল্লাহর কাছে সবসময় আপনার সুস্থতা কামনা করি আব্বা, বাবা দিবসে সকল বাবাকে জানাই শ্রদ্ধা।’ এছাড়া অভিনেত্রী কেয়া পায়েলও বাবার সাথে একটি মিষ্টি ছবি পোস্ট করে ক্যাপশনে শুধু ‘বাবা’ লিখে তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করেছেন।

আমার বার্তা/এমই

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল: সুমাইয়া শিমু

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড়

প্রতারণার অভিযোগে চিত্রনায়িকা ববির স্বামী গ্রেপ্তার

রাজধানীর গুলশানের একটি বাসায় বিশেষ কায়দায় তৈরি একটি গোপন সুড়ঙ্গ থেকে বহুরূপী প্রতারক মির্জা আবুল

আজ সৌমিলি চক্রবর্তীর জন্মদিন

আজকের দিনটি বাংলা টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ সৌমিলি চক্রবর্তীর জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। জনপ্রিয়

ব্রাজিলের জয়ের আনন্দে মাতলেন মোনালিসা

বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষও মেতে আছেন। বিশ্বজুড়ে জনপ্রিয় এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

জুলাই হত্যাকাণ্ডের ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

ইসলামাবাদ সমঝোতা স্মারক নিয়ে ৪ মুসলিম দেশের আলোচনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

সংসদে বাজেট, সীমান্ত হত্যা ও প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী

২০২৮ সাল থেকে প্রাথমিকের কারিকুলাম আমূল পরিবর্তন হচ্ছে: প্রতিমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন ৬১ নবীন কর্মকর্তা

ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের গোলযোগ সৃষ্টির শক্তি নেই: ড. মাহবুব

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি দপ্তরে শূন্য পদ সাড়ে ৪ লাখের বেশি, নিয়োগে ৫ বছরের পরিকল্পনা

পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঢাকায় ৫৩ ফ্ল্যাট, আলিশান বাংলো ও শত বিঘা জমির মালিক শহিদুল

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ডিএমপিতে ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ