ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

ধীরে ধীরে নতুন এক মানুষ হয়ে উঠছি: মৌসুমী

আমার বার্তা অনলাইন:
২২ জুলাই ২০২৬, ১৬:৫৯
বামের ছবিটি আজ পোস্ট করেছেন মৌসুমী হামিদ

এ মাসের শুরুর দিকেই একসঙ্গে বিয়ে ও মাতৃত্বের খবর দিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। একটি অনুষ্ঠানে বেবিবাম্পসহ উপস্থিত হয়ে চমকপ্রদ খবরটি সামনে আনেন তিনি। এখন মাতৃত্বকালীন সময়ের নানা অনুভূতি আবিষ্কার করছেন অভিনেত্রী।

বুধবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন মৌসুমী। সঙ্গে বেবিবাম্পের ছবি। পোস্টে নিজের নতুন নতুন উপলব্ধি ও অনুভূতির কথা জানিয়েছেন তিনি। মৌসুমী লিখেছেন, ‘এমনও দিন গেছে, যখন আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিচ্ছবিকেই চিনতে পারি না!’

নিজের মধ্যকার পরিবর্তন নিয়ে মৌসুমী লিখেছেন, ‘এখন...আমার শরীর বদলে যাচ্ছে। আমার হৃদয় বদলে যাচ্ছে। আমার জীবনের অগ্রাধিকার বদলে যাচ্ছে। হয়তো... আমার আত্মাও বদলে যাচ্ছে। জীবন আমাকে এমন সব পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে, যা কখনো কল্পনাও করিনি। বিশ্বাসভঙ্গের যন্ত্রণা কী, তা আমি জেনেছি। হতাশার শব্দ কেমন শোনায়, তাও শিখেছি। বুঝেছি, যে সবাই রক্ষা করার প্রতিশ্রুতি দেয়, তারা সবাই সেই প্রতিশ্রুতি রাখে না। এমনও সময় এসেছে, যখন নিজের অস্তিত্ব, নিজের মূল্য আর নিজের শক্তি নিয়েই প্রশ্ন তুলেছি। তবু জীবন তার নিজস্ব সৌন্দর্যে বারবার মনে করিয়ে দেয়—প্রতিটি সমাপ্তিই কখনো কখনো আরও অর্থপূর্ণ এক নতুন শুরুর দরজা খুলে দেয়।’

মাতৃত্বের স্বাদ পেয়ে নিজেকে আরো গুছিয়ে নিচ্ছেন বলেও জানালেন ‘নয়া মানুষ’ অভিনেত্রী। লিখেছেন, ‘আজ আমি আমার ভেতরে একটি ছোট্ট হৃদস্পন্দন বহন করছি—যে অজান্তেই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠেছে। এই ছোট্ট প্রাণ আমাকে সুস্থ হয়ে ওঠার কারণ দিয়েছে। কারণ এই নয় যে, আমার কষ্টের কোনো মূল্য ছিল না; বরং ভালোবাসা আজ সেই কষ্টের চেয়েও অনেক বড় হয়ে উঠেছে। আমি আর রাগ বয়ে বেড়াতে চাই না। আমি আর পুরোনো কিংবা নতুন কোনো ক্ষতকে বারবার মনে করতে চাই না। আমি চাই না, আমার সন্তান এমন সব যুদ্ধের ভার বয়ে বেড়াক, যেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই।’

নিজের নতুন স্বত্বা আবিষ্কারের কথা জানিয়ে মৌসুমী লিখেছেন, ‘আমার শরীরের প্রতিটি স্ট্রেচ মার্ক, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি ব্যথা আর আমার ভেতর থেকে আসা প্রতিটি ছোট্ট লাথি আমাকে মনে করিয়ে দেয়—আমি ধীরে ধীরে নতুন এক মানুষ হয়ে উঠছি। শুধু একজন মা নই, আমি আরও শক্তিশালী এক নারী। আরও কোমল এক হৃদয়। আরও শান্ত এক মন। আরও দৃঢ় বিশ্বাসে ভর করা এক আত্মা। যারা আমাকে কষ্ট দিয়েছে, তোমরা আমার জীবনের এমন এক অধ্যায়ের অংশ, যা আমাকে দৃঢ় থাকতে শিখিয়েছে। আর যারা আমাকে ভালোবেসেছ, তোমরাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।’

নিজের অনাগত সন্তানের উদ্দেশ্যে মৌসুমী লিখেছেন, ‘আর আমার ভেতরে বেড়ে ওঠা এই ছোট্ট অলৌকিক প্রাণ, তোমাকে কোলে নেওয়ার আগেই তুমি আমাকে বদলে দিয়েছ। আমি প্রতিজ্ঞা করছি, তিক্ততার বদলে বেছে নেব শান্তিকে, ভয়ের বদলে ভালোবাসাকে, যন্ত্রণার বদলে আশাকে। একদিন যখন তুমি আমাকে জিজ্ঞেস করবে, কে আমাকে আমাকে সবচেয়ে শক্তিশালী রূপে গড়ে তুলেছে? তখন আমার উত্তর সবসময় একটাই হবে, তুমিই।’

প্রসঙ্গত, এ বছরের মার্চের শেষ দিকে মৌসুমী হামিদ জানান, আবু সাইয়িদ রানার সঙ্গে তার সংসার ভেঙে গেছে। বছরের শুরুর দিকেই তারা আলাদা হয়ে গেছেন। তিন মাস পর এই জুলাইতে অভিনেত্রী নতুন সংসারের খবর দিয়েছেন। এখন তার জীবনসঙ্গী আবদুল ওয়াদুদ সজীব।

আমার বার্তা/এমই

বিক্ষোভে গিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হচ্ছে ক্রমশ। এতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও অংশ নিচ্ছেন। কেউ সোশ্যাল

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে রয়্যাল ব্লু গাউনে এক মায়াবী লুকে ধরা দিলেন জনপ্রিয়

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

বলিউড সুপারস্টার সালমান খান চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এ আন্দোলনের

জেন্ডায়ার হাজার বছর পুরনো ইরানি কানের দুল ঘিরে তোলপাড়

হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’-এর বিশ্বব্যাপী প্রচারের অংশ হিসেবে লন্ডনে আয়োজিত এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন বিশেষ দূতের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুগম হবে

ভারতে আন্দোলনকারীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

ইডিএফ ঋণের নতুন নীতিমালা, খেলাপি হলে মিলবে না নতুন সুবিধা

বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে: শিক্ষামন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে বড় সুযোগ

ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বিডার উদ্যোগে বাস্তবায়নের পর্যায়ে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

ভোলার চরমানিকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ

এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের

তারেক রহমানকে ভারত সফরে আমন্ত্রণ জানলেন নরেন্দ্র মোদী

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন

আসামি মোজাফফরের পেছনে আ.লীগ সরকারের প্রশ্রয় ছিল: চিফ প্রসিকিউটর

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আগস্ট-সেপ্টেম্বরে আসছে প্রাথমিক শিক্ষকদের নতুন বদলি নীতিমালা

দেশের দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা

পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী