ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

বিক্ষোভে গিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৬, ১৪:৫৫

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হচ্ছে ক্রমশ। এতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও অংশ নিচ্ছেন। কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ আবার সরাসরি রাজপথে গিয়েই শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হচ্ছেন।

‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়েশা খান গিয়েছিলেন মুম্বাইয়ের দাদারে। সেখানেও শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। কিন্তু বিক্ষোভস্থলে যাওয়ার পরই পুলিশ হাতে আটক হয়েছেন অভিনেত্রী। আর বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

এক ভিডিও বার্তায় আয়েশা বলেন, ‘এখনো আমার হাত কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমাকে পুলিশের ভ্যানে তুলে নেয়, আটক করে।’

আয়েশার দাবি, তিনি বিক্ষোভ শুরু করেননি। এর আগে তার ভাই এবং কয়েকজন বন্ধুকে পুলিশ আটক করেছিল। সেই সময়ে তিনি শুধু রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।

আয়েশা যে ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যায়, এক যুবক বলছেন, তার গণিতের পরীক্ষা রয়েছে। কোনও কারণ ছাড়াই তাকে আটক করেছে পুলিশ। আরেকটি ভিডিওতে দেখা যায়, আয়েশা পুলিশকর্মীদের জিজ্ঞেস করছেন, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেই প্রশ্নের কোনও উত্তর তিনি পাননি। চার জন মহিলা পুলিশ জোর করে আয়েশাকে ভ্যানে তুলছেন, এমন একটি ফুটেজও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

আয়েশা লেখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাকে ভ্যানে তুলতে চার জন মহিলা পুলিশকর্মী এসেছিলেন। কিন্তু আমি আবার একই প্রশ্ন করছি, কেন? আমি কি কোনও হইচই করেছি? আমি কি কোনও কথাবার্তা শুরু করেছিলাম? আমাকে কেন আটক করা হলো? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য? আমি তো পাঁচ জনের দলের মধ্যেও ছিলাম না।’

আটকের পর আয়েশাকে মুম্বাইয়ের ওরলি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা তার সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন বলে জানান অভিনেত্রী। বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আটক নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছেন বলে জানান আয়েশা।

আমার বার্তা/এমই

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে রয়্যাল ব্লু গাউনে এক মায়াবী লুকে ধরা দিলেন জনপ্রিয়

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

বলিউড সুপারস্টার সালমান খান চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এ আন্দোলনের

জেন্ডায়ার হাজার বছর পুরনো ইরানি কানের দুল ঘিরে তোলপাড়

হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’-এর বিশ্বব্যাপী প্রচারের অংশ হিসেবে লন্ডনে আয়োজিত এক

ধীরে ধীরে নতুন এক মানুষ হয়ে উঠছি: মৌসুমী

এ মাসের শুরুর দিকেই একসঙ্গে বিয়ে ও মাতৃত্বের খবর দিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। একটি অনুষ্ঠানে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন বিশেষ দূতের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুগম হবে

ভারতে আন্দোলনকারীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

ইডিএফ ঋণের নতুন নীতিমালা, খেলাপি হলে মিলবে না নতুন সুবিধা

বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে: শিক্ষামন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে বড় সুযোগ

ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বিডার উদ্যোগে বাস্তবায়নের পর্যায়ে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

ভোলার চরমানিকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ

এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের

তারেক রহমানকে ভারত সফরে আমন্ত্রণ জানলেন নরেন্দ্র মোদী

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন

আসামি মোজাফফরের পেছনে আ.লীগ সরকারের প্রশ্রয় ছিল: চিফ প্রসিকিউটর

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আগস্ট-সেপ্টেম্বরে আসছে প্রাথমিক শিক্ষকদের নতুন বদলি নীতিমালা

দেশের দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা

পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী