ই-পেপার শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা এবং ওষুধ নিশ্চিতের দাবি

আমার বার্তা অনলাইন:
২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২৩

দেশে অসংক্রামক রোগে মৃতের মধ্যে ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, অথচ সরকারের স্বাস্থ্য বাজেটের মাত্র ৫ শতাংশেরও কম বরাদ্দ এই রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হচ্ছে। এই অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং সাংবাদিক কর্মশালার বক্তারা কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে নিয়মিত চিকিৎসা এবং ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা জোর দিয়ে তুলে ধরেছেন।

তারা সতর্ক করেছেন, যদি প্রাথমিক স্তরে এই রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে দেশের স্বাস্থ্যঝুঁকি ও দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয় উভয়ই ক্রমবর্ধমান হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বিএমএ ভবনে “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ : অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালার আয়োজন করে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায়। এতে প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। উপস্থাপনায় জানানো হয়, দেশে অসংক্রামক রোগ মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী। তার মধ্যে উচ্চ রক্তচাপ একটি গুরুত্বপূর্ণ কারণ। কিন্তু সরকারি বরাদ্দ কম হওয়ায় এবং বরাদ্দ করা অর্থ যথাযথভাবে ব্যবহার না হওয়ায়, রোগের প্রাথমিক পর্যায়ে নিরবিচ্ছিন্ন চিকিৎসা এবং ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা এবং ওষুধ সরবরাহ নিশ্চিত করা গেলে, উচ্চ রক্তচাপজনিত অসুস্থতা ও মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। একই সঙ্গে দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয়ও হ্রাস পাবে।

এসব প্রসঙ্গে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ডা. গীতা রানী দেবী বলেন, “প্রান্তিক পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধ পৌঁছে দিতে সরকার কাজ করছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা হবে। এতে প্রাথমিক পর্যায়ে রোগ নিয়ন্ত্রণে বড় ধাপ এগোবে এবং রোগীর ঝুঁকি কমবে। তবে এজন্য প্রয়োজন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগ।”

অ্যাসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) রিয়াদ আরেফিন বলেন, “উচ্চ রক্তচাপের ওষুধের উৎপাদন ও সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। আমরা ইতোমধ্যেই উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সুসংগঠিত পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করি দ্রুতই দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।”

কর্মশালায় উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টিফোরের হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জহিরুল আলম, জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

কর্মশালায় আলোচকরা আহ্বান জানান, সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রাসঙ্গিক স্বাস্থ্য সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি। উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তৃণমূল পর্যায়ে সঠিক চিকিৎসা, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। বক্তারা মনে করেন, শুধুমাত্র শহরকেন্দ্রিক উদ্যোগ নয়, বরং গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছানোই হবে মূল চাবিকাঠি।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত চেকআপ, স্বাস্থ্য শিক্ষা এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সফলতা আনা সম্ভব। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ—জনসাধারণের কাছে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং নীতিনির্ধারকদের সামনে এই বিষয়টি তুলে ধরা।

আমার বার্তা/এল/এমই

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকদের সরেজমিনে তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১৮

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয়: বিশেষজ্ঞরা

এথিক্যাল অনুমোদন ও বৈজ্ঞানিকভাবে সঠিক গবেষণা প্রোটোকল ছাড়া কোনো গবেষণাই গ্রহণযোগ্য হতে পারে না বলে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা, ক্লান্তি, অতিরিক্ত লালা নিঃসরণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

১৪ মার্চ পর্যন্ত দিনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বেনাপোলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন

‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতেই চলবে দেশ: শামা ওবায়েদ

দায়িত্ব নিয়েই ৩ সিটি করপোরেশন নির্বাচনের উদ্যোগ নতুন সরকারের

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি মাসটা যমুনায় কাটাবেন ড. ইউনূস

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

বাজার স্থিতিশীল রাখতে সাপ্লাই চেইনে ‘জিরো টলারেন্স’ চট্টগ্রাম বন্দরের

চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী

রমজানের শুরুতে চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের ‘গলাকাটা’ দাম

সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যুবলীগের ৮ নেতাকর্মী আটক

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

রমজানে ফলের বাজারে উত্তাপ, বিপাকে সাধারণ মানুষ

চট্টগ্রামে পা রেখেই বড়ো পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী আমীর খসরু