ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

হাসপাতালগুলোর টেন্ডার দুর্নীতিতে কাউকে রেহাই দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৬, ১১:০০

হাসপাতালের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে প্রভাব খাটানো বা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এর সঙ্গে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, হাসপাতালের সার্বিক আইনশৃঙ্খলার উন্নতিতে নিয়োগ দেওয়া হচ্ছে অস্ত্রধারী আনসার।

শনিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীয়তপুর সদর হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত ডা. নাসির ইসলামকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে টেন্ডার নিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। টেন্ডার বিষয়ে দুর্নীতিতে জিরো টলারেন্স অবস্থায় রয়েছে সরকার। এর আগে ক্যানসার হাসপাতালের এক চিকিৎসককে কুপিয়ে আহত করেছিল। সব সন্ত্রাসীকে আমরা চিহ্নিত করেছি। কাউকে রেহাই দেওয়া হবে না। সবাইকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে আমাদের কয়েকজন ডাক্তারকে হুমকি দেওয়া হয়েছে। দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে যাবেন।

হুমকিতে চিকিৎসকেরা শঙ্কিত নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল বিষয়ে কোনো সন্ত্রাসীকে রেহাই দেওয়া হবে না। এ ছাড়া হাসপাতালের সার্বিক আইনশৃঙ্খলার উন্নতির জন্য সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অস্ত্রধারী আনসার নিয়োগ দেওয়া হচ্ছে।

সন্ত্রাসী হামলায় আহত ডা. নাসির ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেহেতু তাঁর (ডা. নাসির) মাথায় আঘাত রয়েছে, সেহেতু ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। হামলায় এখন পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের ধরতেও কাজ চলছে।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন, কাউকে সন্ত্রাসী যে দলেরই হোক না কেন কাউকে রেহাই দেওয়া হবে না। এই মবের যে উদ্যোক্তা তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, আজও (শনিবার) সারা দেশে এক হাজারের নিচে হাম রোগী। হামে মৃত্যুশূন্য। সন্দেহজনক মৃত্যু দু’জন। আপনারা জানেন, একটা ভ্যাকসিন ছিল না। ভিটামিন-এ ক্যাপসুল ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর সফল চেষ্টায় আমরা টিকার ব্যবস্থা করেছি। বর্তমানে সকল ভ্যাকসিন আমাদের কাছে স্টক রয়েছে। বিগত দিনে হামের টিকার গাফিলতির কারণে আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খুব দ্রুতই হামসহ নিউমোনিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশ্বস্ত করেন তিনি।

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে

হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২: স্বাস্থ্য অধিদপ্ত

দেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে ৬ শিশুর মৃত্যুর দায় নিতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী 

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমাদের

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হাম ও উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে।  সোমবার (১৫ জুন)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ