ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

মার্কিন সেনা হত্যায় ‘কঠোর প্রতিশোধের’ হুঁশিয়ারি ট্রাম্পের

আমার বার্তা অনলাইন
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৬

সিরিয়ায় আইএস (ইসলামিক স্টেট)–বিরোধী অভিযানের সময় সন্ত্রাসী হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন মার্কিন সেনা আহত হয়েছেন। হামলার জেরে যুক্তরাষ্ট্র ‘কঠোর প্রতিশোধ’ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক শহর পালমিরার কাছে মার্কিন ও সিরীয় বাহিনীর একটি যৌথ অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান, অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনারা তখন স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় আইএসের এক বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। পাল্টা অভিযানে ঘটনাস্থলেই ওই হামলাকারী নিহত হন। নিহত মার্কিন সেনাদের নাম ও ইউনিটের পরিচয় পরিবারকে অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হয়নি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার ঘটনায় সিরীয় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, 'বিশ্বের যেকোনো প্রান্তে যারা মার্কিন নাগরিকদের লক্ষ্য করবে, তাদের পরিণতি ভয়াবহ হবে।'

স্থানীয় তিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলাকারী সিরীয় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিলেন। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওই ব্যক্তি বাহিনীর কোনো নেতৃত্বস্থানীয় পদে ছিলেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরেদ্দিন আল-বাবা আল-ইখবারিয়া টিভিকে জানান, গত ১০ ডিসেম্বর একটি মূল্যায়নে ওই ব্যক্তির মধ্যে চরমপন্থি চিন্তাধারা থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। এ বিষয়ে রোববার (১৪ ডিসেম্বর) সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।

এদিকে, হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ‘কঠোর প্রতিশোধের’ হুঁশিয়ারি দেন। তিনি নিহতদের ‘তিনজন মহান দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তার সেনাদের রক্তের জবাব দেবে।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু