ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

যথাযথ ও শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে: শাহবাজ শরিফ

আমার বার্তা অনলাইন:
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭

সার্বভৌমত্ব, ভূখণ্ড ও জনগণের নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। আফগান তালেবান বাহিনীর সঙ্গে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তারা এ বক্তব্য দেন।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের মধ্যে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা হামলা চালিয়েছে বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে। তাদের দাবি, আফগান তালেবান বাহিনীর উসকানিমূলক হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।

নিরাপত্তা সূত্র আরও জানায়, এসব হামলায় আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ও গোলাবারুদের গুদাম লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এতে বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, দেশের প্রতিরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না। যে কোনো আগ্রাসনের জবাব কঠোর ও উপযুক্তভাবে দেওয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। সামরিক বাহিনীর পেশাদার দক্ষতার প্রশংসা করে তিনি জানান, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে বাহিনী জাতীয় চেতনায় দায়িত্ব পালন করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নত প্রশিক্ষণ ও কার্যকর প্রতিরক্ষা কৌশল নিয়ে বাহিনী অভ্যন্তরীণ ও বহিরাগত—উভয় ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, শান্তি ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে পাকিস্তান কোনো আপস করবে না। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

আমার বার্তা/এমই

২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন একটি পূর্ণাঙ্গ ও ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে। পাকিস্তানের

পাকিস্তান ও আফগানিস্তানের কার কেমন সামরিক শক্তি

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সক্ষমতার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। সেনাসংখ্যা,

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত?

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত ‘অপারশন গজব-লিল হক’ অভিযানে নিহত হয়েছেন কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের

পাকিস্তান যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে: শেহবাজ

যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার মতো ক্ষমতা পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আছে বলে মন্তব্য করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

তারেক রহমানকে অভিনন্দন জানালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও হবে: ফখরুল

শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

খিলগাঁওয়ে তালাবদ্ধ বাসায় চুরি

২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বালিয়াডাঙ্গী সমিতির নতুন সভাপতি

ঢাকায় ‘ফ্লেভারস্ অফ মালয়েশিয়া: রমাদান নাইট ২০২৬’ উদ্বোধন

বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

কনকাকাফে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী

টার্গেট আইটির কার্যক্রম শুরু

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা বাংলাদেশের

পাকিস্তান ও আফগানিস্তানের কার কেমন সামরিক শক্তি

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত?

পাকিস্তান যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে: শেহবাজ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী