ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

নেপালে অবতরণের সময় বিমানে আগুন

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১১:৩৯

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সব আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল জাজিরা। সোমবার (১১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে অবতরণের সময় আগুন ধরে যায় বিমানের চাকায়। এতে ২৭৮ জন যাত্রী এবং ১১ জন বিমানকর্মী ছিলেন।

টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২৬ ফ্লাইটটি রাতে তুরস্কের ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুর দিকে রওনা দিয়েছিল। এদিন ভোরে সেটি কাঠমান্ডুতে পৌঁছোয়। বিমানবন্দরে অবতরণের সময়েই দেখা দেয় বিপত্তি।

আগুনের খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়়িয়ে পড়ে। সেই অবস্থাতেই রানওয়েতে অবতরণ করে বিমানটি। এর পরে বিমানবন্দরে উপস্থিত দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, বিমানটিতে ২৭৮ জন যাত্রী ছিলেন। কী কারণে বিমানের চাকায় আগুন ধরল, তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নেপালের এই বিমানবন্দরে ওঠা-নামার সময়ে অতীতেও বিভিন্ন সময়ে সমস্যার মুখে পড়েছে বিমান। ২০১০ সাল থেকে একের পর এক বড় বিমান দুর্ঘটনা হয়েছে নেপালে। গত বছরও কাঠমান্ডু বিমানবন্দরে দুর্ঘটনা হয়েছিল।

এটি হলো একটি ‘টেবল টপ’ বিমানবন্দর। ‘টেবল টপ’ বিমানবন্দর বলতে বোঝায়, যে বিমানবন্দরটি আশপাশের জমি থেকে উচুঁতে অবস্থিত। অর্থাৎ, যেখানে রানওয়ের একটি দিকে কিংবা একাধিক দিকে খাড়া ঢাল রয়েছে। এই ধরনের বিমানবন্দরগুলো সব সময় পাইলটের অভিজ্ঞতার পরীক্ষা নেয়।

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত

জ্বালানি সংকট: এবার স্কুলে অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ মোদির

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের নাগরিকদের পেট্রল ও ডিজেলের ব্যবহার কমানোর

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চাইলেন ৭০ এমপি

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবিতে উত্তাল যুক্তরাজ্য। বিশেষ করে দেশটির সরকারের শীর্ষ পর্যায়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

মেয়াদপূর্তির আগেই বৈদেশিক মুদ্রায় ইউস্যান্স বিল কিনতে পারবে ব্যাংক

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের অভিযানে অস্ত্র ও তাজা গোলা উদ্ধার

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন

সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে অচল ক্যাম্পাস

পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার সত্যতা পেলে ছাড় নয়: আইজিপি

শেষ সেশনে তাসকিন-তাইজুলদের তোপ, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে উঠেছিল

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

জুলাই জাদুঘর যতদিন থাকবে, হাসিনা আর আ.লীগের মুখে থু থু দেবে জনগণ

পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী