ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ ২১ জন নিহত

আমার বার্তা অনলাইন:
০৩ জুন ২০২৬, ১৪:১৬
আপডেট  : ০৩ জুন ২০২৬, ১৪:৪১

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, বুধবার সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে মাইকাসা ইন নামের হোটেলটির বেজমেন্টে অবস্থিত রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দুটি পানি ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ একাধিক ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার সময় ভবনের ভেতরে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, প্রাণ বাঁচাতে কয়েকজন বাসিন্দা ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন।

সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত এই পাঁচতলা হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল। সেখানে অবস্থান করছিলেন প্রায় ৪০ জন অতিথি, যাদের মধ্যে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা কয়েকজন বিদেশিও ছিলেন। আগুন লাগার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। - সূত্র: এনডিটিভি

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পাম্প থেকে পেট্রোল ও ডিজেল কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

মার্কিন বিমানবাহিনীর চারটি সি-১৭ পরিবহন বিমান বৃহস্পতিবার (১১ জুন) ইউরোপের উদ্দেশে রওনা হয়েছে। এসব বিমানে

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল)-এর একটি রসদবাহী বহরে হামলার ঘটনায় দুই মালয়েশীয় শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে উত্তর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: ফখরুল

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

কর্মসংস্থান, বিনিয়োগ ও জনকল্যাণে জোর বিএনপি সরকারের প্রথম বাজেটে

আপনার দেওয়া ১০০ টাকার কর কোথায় কীভাবে খরচ করবে সরকার?

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া: বাজেট গরীব মারার নয়, বাস্তবায়নে রয়েছে চ্যালেঞ্জ

তিন বছরের চুক্তিতে আবার রিয়াল মাদ্রিদের কোচ মরিনহো

বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ